News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ির ভেতর থেকে চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
Image

গাড়ির ভেতর থেকে চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর : এক গাড়ি চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শ্রীনগর থানা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গাড়ি চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্রীনগর থানার অন্তর্গত আনন্দনগর হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের প্রায় ২০০ মিটার দূরে রাস্তার পাশে দাঁড় করানো ট্রিপার গাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে। মৃত গাড়ি চালকের নাম অনিল দে(৪৮)।

পরিবারের অভিযোগমূলে পুলিশ গ্রেপ্তার করেছে কানু দেববর্মা নামে এক ব্যক্তিকে। শ্রীনগর থানার অন্তর্গত দক্ষিন আনন্দনগর এলাকার বাসিন্দা অনিল দে। পেশায় তিনি টিপার গাড়ি চালক ছিলেন। প্রায় সময় টিপার গাড়িতে পাথর বোঝাই করে আমবাসা যেতেন।

অনিল দে-এর ছেলে রাজীব দে জানায় তিন দিন পূর্বে তার বাবা পাথর বোঝাই টিপার গাড়ি নিয়ে আমবাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সাথে সহযোগী হিসাবে নিয়ে গিয়েছিল দক্ষিন আনন্দনগর রামমূর্তি পাড়ার বাসিন্দা কানু দেববর্মাকে। কানু দেববর্মা গাড়ি চালাতে জানে না।

বুধবার রাতে পুলিশ অনিলদের বাড়িতে খবর পাঠায় আনন্দনগর হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারের অদূরে অনিল দে যান দুর্ঘটনার কবলে পড়েছে। সাথে সাথে পরিবারের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। ঘটনাস্থলে এসে পরিবারের লোকজন দেখতে পায় টিপার গাড়ির চালকের আসনের পাশের সিটে অনিল দের মৃতদেহ পরে রয়েছে। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অনিল দে-র সাথে থাকা সহযোগী কানু দেববর্মা গাড়িতে নেই।

অনিল দের গলায় একটি গামছা পেঁচানো রয়েছে। রাজীব দে-র অভিযোগ তার বাবাকে হত্যা করা হয়েছে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এইদিকে মৃত অনিল দে-র পরিবারের লোকজনদের অভিযোগ মূলে পরবর্তী সময় পুলিশ অনিল দে-র সহযোগী কানু দেববর্মা কে গ্রেপ্তার করেছে।  ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করা যায়নি।

Releated Posts

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।…

ByByReshmi Debnath Aug 20, 2026

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top