News Flash

  • Home
  • দিনের খবর
  • বৃহস্পতিবার ৫১ হাজারের বেশি যুবককে নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী
Image

বৃহস্পতিবার ৫১ হাজারের বেশি যুবককে নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ,২৮ নভেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০ নভেম্বর বিকাল ৪ টে নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১,০০০ টিরও বেশি যুবককে বিভিন্ন সরকারি পদে নিয়োগপত্র বিতরণ করবেন। এই বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভাষণও দেবেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সারাদেশে ৩৭টি স্থানে কর্মসংস্থান মেলার আয়োজন করা হবে। এই উদ্যোগকে সমর্থন করে কেন্দ্রীয় সরকারের বিভাগগুলির পাশাপাশি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে৷ সারাদেশ থেকে নির্বাচিত নতুন কর্মচারীরা রাজস্ব বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রণালয়, উচ্চশিক্ষা বিভাগ, স্কুলশিক্ষা ও সাক্ষরতা বিভাগ, আর্থিক পরিষেবা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সরকারে যোগদান করবেন। নবনিযুক্ত নিয়োগপ্রাপ্তরাও “আইজিওটি কর্মযোগী” পোর্টালের মাধ্যমে নিজেদের প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। যেখানে ৮০০টিরও বেশি ই-লার্নিং কোর্স ‘যেকোনও জায়গায় যেকোনো ডিভাইস’ শেখার ফর্ম্যাটের জন্য উপলব্ধ করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top