News Flash

Image

রবিবার শিরিষপুর ও কাঞ্চনপুর জিপিতে বিকাশ ভারত সংকল্প যাত্রা

হাইলাকান্দি (অসম) ২৫ নভেম্বর (হি.স.) : শনিবার হাইলাকান্দি জেলার চান্দপুর-উজানকুপা ও ভাটিরকুপা জিপিতে বিকাশ ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। এতে ওই দুই জিপিতে বিভিন্ন বিভাগের কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের ফলে জনগণ কিভাবে উপকৃত হয়েছেন তা তুলে ধরা হয়। এই উপলক্ষে চান্দপুর উজানকুপার ১৪০ নং নারাইনপুর এলপি স্কুলে এবং ভাটিরকুপার মনাইগ্রাম এলপি স্কুলে বিভিন্ন বিভাগের প্রদর্শনীর আয়োজন করা হয়। উভয় জিপির প্রদর্শনীতে বিভিন্ন বিভাগের উপলব্ধ পরিষেবা তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্পের অন্তর্ভুক্ত করতে ওই জিপির যোগ্য জনসাধারণের নামও লিপিবদ্ধ করা হয়।

এছাড়া বিভিন্ন প্রকল্পের ফলে লাভবান হওয়া উপকৃতরা সংকল্প যাত্রায় তাদের সাফল্যের বয়ানও তুলে ধরেন। এতে কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির মাধ্যমে জনমুখী প্রকল্পের ফলে সমগ্র দেশে কিভাবে উন্নয়ন সাধিত হয়েছে তার চিত্র তুলে ধরা হয় ‌শনিবারের সংকল্প যাত্রায় অন্যান্যদের মধ্যে হাইলাকান্দির ডিডিসি অ্যালডার্ড ফারহীন ও বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা অংশ নেন।

এদিকে রবিবার অর্থাৎ ২৬ নভেম্বর শিরিশপুর জিপির কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় এবং কাঞ্চনপুর জিপির পাখিছড়া বাগান নাচঘরে বেলা দেড়টায় অনুরুপ বিকাশ ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছে।

Releated Posts

মেঘালয়ে সফলভাবে শেষ হল বহুপাক্ষিক সামরিক মহড়া ‘প্রগতি ২০২৬’

শিলং, ৩০ মে (আইএএনএস): মেঘালয়ের উমরই মিলিটারি স্টেশনে শনিবার সফলভাবে সমাপ্ত হল বহুপাক্ষিক সামরিক মহড়া ‘প্রগতি ২০২৬’ -এর…

ByByNews Desk May 30, 2026

অসমে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু ৩ জনের, মৃতদের মধ্যে সেনা জওয়ান

গুয়াহাটি, ২৯ মে (আইএএনএস) : অসমের গোয়ালপাড়া জেলায় একটি সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে…

ByBySandeep Biswas May 29, 2026

রাষ্ট্রপতির ‘পুলিশ কালার’ সম্মানে ভূষিত সিকিম পুলিশ

গ্যাংটক, ২৮ মে (আইএএনএস): সিকিম পুলিশকে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’স পুলিশ কালার’ প্রদান করলেন রাষ্ট্রপতি…

ByByNews Desk May 28, 2026

জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন ‘ঐতিহাসিক’, মোদীকে ধন্যবাদ মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৭ মে (আইএএনএস): দেশে জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার জন্য কেন্দ্রের উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ…

ByByNews Desk May 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top