News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশাকরিবারীকে আড়াই বছরের কারাদণ্ড দিল আদালত
Image

নেশাকরিবারীকে আড়াই বছরের কারাদণ্ড দিল আদালত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ নভেম্বর : ১২জন সাক্ষীর সাক্ষ্যদানের পর উত্তর জেলার স্পেশাল জজ অংশুমান দেববর্মা নেশাকারবারী মিন্টু দাসকে আড়াই বছরের কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাবাস এর নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ, ২০২০ সালের ২১ শে ডিসেম্বর ধর্মনগরের অফিসটিলা কালীবাড়ির পাশে ইন্দিরা স্মরণীর মুখে এলাকাবাসীরা একজন অপরিচিত লোককে দেখতে পেয়েছিল। তার কাছে দুটি কালো ব্যাগ এবং একটি বস্তা ছিল। অপরিচিত হওয়ায় এলাকাবাসীদের তাকে দেখে  সন্দেহ হলে তাকে আটক করার চেষ্টা করে। তাতে মিন্টু দাস পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তাতে এলাকাবাসীরা তাকে ধরে থানায় খবর দেয়।

ধর্মনগর থানা থেকে পুলিশ এসে তাকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে গেলে জিজ্ঞাসাবাদে জানতে পারেন তার নাম মিন্টু দাস, পিতা চিত্তরঞ্জন দাস, বাড়ি ছনথৈ, কৈলাসহর।
পরবর্তী সময় ধর্মনগর থানার সাব-ইন্সপেক্টর রবি-মাহিষ্যদাসের তত্ত্বাবধানে তার কাছ থেকে তল্লাশিতে দুটি ব্যাগ এবং বস্তা থেকে ২.৫ গ্রাম ব্রাউন সুগার এবং ২২৮ বোতল কফ সিরাপ উদ্ধার হয়েছিল।
 সম্পূর্ণ ঘটনা তদন্ত করে এনডিপিএস ধারায় একটি ধর্মনগর থানা থেকে মামলা কোর্টে পাঠানো হয়েছে। সরকার পক্ষের মামলাটি পরিচালনা করেছেন সরকারি আইনজীবী পার্থপ্রতিম পাল। ১২ জন সাক্ষীর সাক্ষ্যদানের পর আজ শুক্রবার উত্তর জেলার স্পেশাল জজ অংশুমান দেববর্মা মিন্টু দাসকে আড়াই বছরের কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা ধার্য করেছেন। অনাদায় আরো তিন মাসের কারাদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। 

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top