News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ সিভিল হাসপাতালে এইচআইভি ও সিফিলিস নির্মূলীকরণে হাসপাতাল ভিত্তিক সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত
Image

করিমগঞ্জ সিভিল হাসপাতালে এইচআইভি ও সিফিলিস নির্মূলীকরণে হাসপাতাল ভিত্তিক সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

করিমগঞ্জ (অসম) ২৩ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রীয় এইডস নিয়ন্ত্রণ সমিতি সমস্ত দেশ জুড়ে এইচআইভি ও সিফিলিস নির্মূলের লক্ষ্যে NACP-V এর অন্তর্গত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । সেই পদক্ষেপগুলোকে জেলাস্তরে প্রয়োগ করার উদ্দেশ্যে করিমগঞ্জ জেলা এইডস নিয়ন্ত্রণ অফিস আজ হাসপাতাল ভিত্তিক টেকনিক্যাল কর্মী তথা বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মীদের জন্য এক প্রশিক্ষণের আয়োজন করা হয় । সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা স্বাস্থ্য সঞ্চালক ডাঃ রাজীব কুমার বরুয়া, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপার ডাঃ মৃণ্ময় দেব, ডেপুটি সুপার ডাঃ লিপি দেব, ডাঃ আশীস কুমার বিশ্বাস, ডাঃ জিয়াউর করিম ভুঁইয়া ।

ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল অফিসার ডাঃ বি. কে. সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় । পরে জেলা স্বাস্থ্য সঞ্চালক, হাসপাতাল সুপার ও ডেপুটি সুপার নিজেদের বক্তব্যে এইচআইভি, এইডস ও সিফিলিস নির্মূলে সকলকে এক সুত্রে কাজ করার আহ্বান জানান । পরে উপস্থিত সকলকে প্রশিক্ষণ দেন ডাঃ আশীস কুমার বিশ্বাস, দিশা ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার অনুপ কুমার দত্ত এবং রিসোর্স পার্সন মিঠুন রায় । অনুষ্ঠানে দিশার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লিনিকাল সার্ভিসেস অফিসার সঈদ সেলিম হক, ডিএমডিও তাসনিম নেসা । সবশেষে কাউন্সিলর মাধবী দেব এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ।

Releated Posts

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top