News Flash

  • Home
  • খেলা
  • ৩ ম্যাচে টানা হারলেও মনের জোরে ত্রিপুরা কাল কেরালার মুখোমুখি
Image

৩ ম্যাচে টানা হারলেও মনের জোরে ত্রিপুরা কাল কেরালার মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।। টানা পরাজয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছে ত্রিপুরার ক্রিকেটাররা। ওই অবস্থায় বৃহস্পতিবার আসরের অপর শক্তিশালী দল কেরালার মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। সামান্য মনের জোরেই মাঠে নামতে চাইছে ত্রিপুরার মেয়েরা। অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে। ভিলাই-‌‌এর সেক্টর ওয়ান মাঠে হবে ম্যাচটি। আপাতত ৩ ম্যাচ খেলে কেরালা দুটি ম্যাচে জয় পেলেও সমসংখ্যক ম্যাচ খেলে ত্রিপুরা এখনও জয়ের মুখ দেখেনি। ওই অবস্থায় কেরলের বিরুদ্ধে ত্রিপুরার অনভিজ্ঞ মেয়েরা আজ কতটা লড়াই করতে পারবে তা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। বুধবার হাল্কা অনুশীলন সেরে নেয় পারমিতা-‌রা। ত্রিপুরার বোলাররা ভালো বল করার চেষ্টা করলেও ব্যাটসম্যান-‌রা চূড়ান্ত ব্যর্থ হচ্ছে। এখানেই সমস্যা দেখা দিয়েছে। কেরলের বিরুদ্দে ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য ব্যাটসম্যামনদের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন ত্রিপুরার কোচ। উইকেটে পড়ে থাকার পাশাপাশি স্কোরবোর্ড সচল রাখার দিকেও যারে জোড় দেয় তা বুঝিয়ে দেন মেয়েদের।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top