News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সফরে আসছেন রাহুল ও প্রিয়াঙ্কা
Image

কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সফরে আসছেন রাহুল ও প্রিয়াঙ্কা

আগরতলা,৷২১ নভেম্বর:   লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সফরে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব। মঙ্গলবার আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান কংগ্রেস নেতৃবৃন্দ। 

তারা জানান, ডিসেম্বর মাসে রাজ্য সফরে আসছেন সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। পৃথক পৃথক ভাবে তারা রাজ্যে আসবেন।  সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান প্রদেশ কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ জারিতা লাইফ লাং। 

তিনি আরও জানান, ডিসেম্বর মাসের মাঝামাঝি রাজ্যে আসবেন সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।তবে তারা পৃথক পৃথক ভাবে রাজ্যে আসবেন বলে জানান তিনি। এদিন প্রদেশ মহিলা কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস ভবনে। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ জারিতা লাইফ লাং, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। 

প্রদেশ কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ জারিতা লাইফলাং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান,প্রদেশ মহিলা কংগ্রেসকে কি ভাবে আরও বেশি শক্তিশালি করা যায়, সেই বিষয় নিয়ে এইদিন আলোচনা করা হয়েছে। দেশে মহিলাদের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে। তাই মহিলাদের স্বশক্তিকরনের লক্ষ্যে প্রদেশ মহিলা কংগ্রেস কাজ করে যাবে। প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আরো বলেন মহিলাদের স্বশক্তিকরণের মধ্য দিয়েই তাদেরকে রাজনৈতিক সচেতন করা সম্ভব। সেই লক্ষকে সামনে রেখেই রাজ্যে মহিলা কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছে কংগ্রেস।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top