News Flash

  • Home
  • দেশ
  • শুরু হল বাণিজ্য সম্মেলন, মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়
Image

শুরু হল বাণিজ্য সম্মেলন, মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): শুরু হল দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ৷ নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এদিন সূচনা হয় সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের৷ মধ্যমণি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং দেশ ও রাজ্যের প্রথম সারির শিল্পপতিরা। এই শিল্প সম্মেলন থেকেই আগামী দিনে মোটা অঙ্কের লক্ষ্মী লাভের স্বপ্ন দেখছে রাজ্য।

রাজ্যে ক্ষমতায় আসার পর বাংলা শিল্প টানার উদ্দেশ্যে প্রতিবছন নিয়ম করে এই আন্তর্জাতিক সম্মেলন করে থাকে রাজ্য৷ বাণিজ্যের এই বড় প্রদর্শনীর মঙ্গলবারই প্রথম দিন৷ এরপর দ্বিতীয় দিনের অনুষ্ঠান অর্থাৎ বুধবারের অনুষ্ঠান হবে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে।

গত কয়েক মাসে কোনও প্রকাশ্য অনুষ্ঠানে যে ছবি দেখা যায়নি, মঙ্গলবার তা-ই দেখা গেল বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যেয়র সঙ্গে এক ফ্রেমে দুই গায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং বাবুল সুপ্রিয়। মধ্যমণি মমতা। তাঁর পাশে বাবুল আর ইন্দ্রনীল। গলা মিলিয়ে গাইলেন রাজ্য সঙ্গীত, ‘বাংলার মাটি বাংলার জল…’।

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের বাইরে এদিন অ্যানেক্স বিল্ডিংয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন মুকেশ আম্বানি। অ্যানেক্স বিল্ডিংয়ের উদ্বোধনের পর গোটা ভবনটিতে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কয়েকজন শিল্পপতির সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top