News Flash

  • Home
  • প্রধান খবর
  • “ছট পুজোর জন্য বাংলার সরকার দুদিন ছুটি দেয়”, মমতার মন্তব্যে বিতর্ক
Image

“ছট পুজোর জন্য বাংলার সরকার দুদিন ছুটি দেয়”, মমতার মন্তব্যে বিতর্ক

কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.) : উৎসবের মরশুমে এবার ছটপুজো। সূর্যদেবের উপাসনায় সামিল হলেন বহু মানুষ। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। রবিবার রা্জ্য সরকারি কর্মচারীদের ছুটি থাকে। সপ্তাহান্তে ছট পুজো হওয়ার ফলে স্বাভাবিকভাবেই এদিন ছুটি। তাই উৎসব উপলক্ষে এবার আরও একদিন ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।

ঈশানি দত্ত লিখেছেন, “ছুটি কেন?” শতাব্দী ভট্টাচার্য লিখেছেন, “গর্গ কাকা কিছু বলবেন না?” এ মুখার্জি লিখেছেন, “সস্তার ভোট ব্যাঙ্ক রাজনীতি। গর্গ বরাহ চ্যাটার্জি কই?” অনয় বর্মন রায় লিখেছেন, “বাংলা পক্ষ না কী যেন? ওই মালগুলি এখন কোথায়? পায়েল সরকার লিখেছেন, “বহিরাগতদের উৎসবে ছুটি?” জিৎ বসু লিখেছেন, “বিহারি ভোটব্যাঙ্ক হাতে নেওয়ার ধান্দা শুধু।”

প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী ছট পুজোর উদ্বোধনে যান। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সাবধানে গঙ্গার ঘাটে যান, হুড়োহুড়ি করবেন না। শিশুদের নিয়ে গঙ্গার ঘাটে যাবেন না। গঙ্গাকে নোংরা করবেন না। ছট পুজো উপলক্ষ্যে সোমবারও ছুটি থাকবে। দিল্লি ছট পুজোর জন্য দুদিন ছুটি দেয় না, বাংলার সরকার দেয়”।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top