News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রয়াত আরবিআইয়ের প্রাক্তন গভর্নর এস ভেঙ্কিটারমণন
Image

প্রয়াত আরবিআইয়ের প্রাক্তন গভর্নর এস ভেঙ্কিটারমণন

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি. স.) : প্রয়াত হলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর প্রাক্তন গভর্নর এস ভেঙ্কিটারমণন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। আরবিআইয়ের অষ্টাদশ গভর্নর ছিলেন তিনি। এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিবের মতো গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ভেঙ্কিটারমণন। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৯০ থেকে ১৯৯২, এই দু’বছর আরবিআইয়ের গভর্নর পদে ছিলেন দক্ষিণ ভারতীয় এই অর্থনৈতিক বিশেষজ্ঞ। আরবিআইয়ের গভর্নর হওয়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব হিসেবে ১৯৮৫ থেকে ১৯৮৯ পর্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেন ভেঙ্কিটারমণন। এছাড়াও কাজ করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সচিবের মতো গুরুত্বপূর্ণ পদেও। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের অর্থনীতিবিদরা।
এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে, “অন্যতম কঠিন আর্থিক পরিস্থিতিতে সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন ভেঙ্কিটারমণন।” অনেকেই মনে করেন আরবিআইয়ের সেরা গভর্নর তিনি।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top