News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িগামী যাত্রীবাহী বাস থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার আসবাবপত্র, আটক ২
Image

শিলিগুড়িগামী যাত্রীবাহী বাস থেকে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার আসবাবপত্র, আটক ২

বাগডোগরা, ১৮ নভেম্বর (হি. স.) : বিফলে গেল বাসের ছাদে কাঠের আসবাবপত্র লুকিয়ে পাচারের চেষ্টা । শনিবার কলকাতা থেকে শিলিগুড়িগামী যাত্রীবাহী বাস থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ কাঠের আসবাবপত্র। পাশাপাশি দুজনকে আটক করল বাগডোগরা বন দফতর।
বন দফতর সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার বাগডোগরা ৩১ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে শিলিগুড়িগামী যাত্রীবাহী বাসে তল্লাসি অভিজান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার কাঠের আসবাবপত্র বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় বাসের চালক সহ কন্ডাক্টরকে আটক করা হয়েছে। বাসের ছাদে কাঠের আসবাবপত্র লুকিয়ে পাচার করছিল ওই দুই অভিযুক্ত।

এদিন কার্সিয়াং ডিভিশনের এডিএ‌ফ‌ও ভূপেন বিশ্বকর্মা বলেন, ‘গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার কাঠের আসবাবপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কলকাতা থেকে শিলিগুড়িতে এই আসবাবপত্র নিয়ে আসা হচ্ছিল। তবে আসবাবপত্রের কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেনি বাসচালক।‘ যদিও আটকের পর ব্যক্তিগত বন্ডে দুজনকে ছেড়ে দেয় বন দফতর। পুরো ঘটনায় তদন্তে নেমেছে বন দফতর।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top