News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘূর্ণিঝড় “মিধিলি”-র তাণ্ডবে ১২টি বাড়ি সম্পূর্ণ, ৬৬টি বাড়ি মারাত্মকভাবে এবং ২৩৯টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত
Image

ঘূর্ণিঝড় “মিধিলি”-র তাণ্ডবে ১২টি বাড়ি সম্পূর্ণ, ৬৬টি বাড়ি মারাত্মকভাবে এবং ২৩৯টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত

।।তানিয়া চক্রবর্তী।।

আগরতলা, ১৮ নভেম্বর : ঘূর্ণিঝড় “মিধিলি”-র তাণ্ডবে ত্রিপুরায় সব জেলায় আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু হতাহতের কোনো খবর নেই। রাজ্য জুড়ে ১২টি বাড়ি সম্পূর্ণ, ৬৬টি বাড়ি মারাত্মকভাবে এবং ২৩৯টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে ক্ষতিপূরণের সমীক্ষা করা হচ্ছে।

রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের রিপোর্টে জানা গিয়েছে, প্রচন্ড ঝড় এবং বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ১টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊনকোটি জেলার কৈলাসহরে ২৫টি বাড়ি আংশিকভাবে এবং ৩টি বাড়ি মারাত্মকভাবে, কুমারঘাটে ১৯টি বাড়ি আংশিকভাবে এবং ৮টি বাড়ি মারাত্মকভাবে ও ৬টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমনি, ধলাই জেলায় গণ্ডাছড়ায় ১৮টি বাড়ি আংশিকভাবে এবং ১০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া,ধলাই জেলার আমবাসায় ৪টি বাড়ি আংশিকভাবে এবং ২টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমলপুরে ৫৩টি বাড়ি আংশিকভাবে এবং ৩১টি বাড়ি মারাত্মকভাবে ও ৫টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

খোয়াই জেলায় ঘূর্ণিঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তেমনি পশ্চিম ত্রিপুরা ২০টি বাড়ি আংশিকভাবে এবং ৩টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিপাহীজলা জেলায় জম্পুইজলায় ১টি বাড়ি আংশিকভাবে এবং ১টি বাড়ি মারাত্মকভাবে, সোনামুড়ায় মারাত্মকভাবে ১টি বাড়ি, বিশালগড়ে ১টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোমতী জেলায় অমরপুরে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১টি বাড়ি, করবুকে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৪টি বাড়ি।

গতকালের ঝড় ও বৃষ্টিতে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ১৮টি বাড়ি আংশিকভাবে এবং ৭টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

রাজ্যে আরও দুটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: রাজ্যে বর্তমানে ৪টি বাইপাস রাস্তা রয়েছে। এর সবগুলিই এনএইচআইডিসিএল-এর অধীনে রয়েছে। এই সড়কগুলি…

ByByReshmi Debnath Aug 31, 2026

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

আগরতলা, ৩১ আগস্ট: প্রাক্তন ডিজিপির অস্বাভাবিক মৃত্যু এবং তাঁর কথিত ‘সুইসাইড নোট’ গোপন করার অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি…

ByByReshmi Debnath Aug 31, 2026

সাইমা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, গন্ডাছড়ায় চাঞ্চল্য

গন্ডাছড়া, ৩১ আগস্ট: গন্ডাছড়া মহকুমার বঙ্করঘাট সংলগ্ন সাইমা নদী থেকে বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Aug 31, 2026

ধর্মনগর হাসপাতালে আইসিইউ চালুসহ ৬ দফা দাবিতে কংগ্রেসের গণ-ডেপুটেশন

ধর্মনগর, ৩১ আগস্ট: ধর্মনগর মহকুমা হাসপাতালে অবিলম্বে আইসিইউ ইউনিট চালু, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকসহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং স্বাস্থ্য পরিষেবার…

ByByReshmi Debnath Aug 31, 2026
Scroll to Top