News Flash

  • Home
  • খেলা
  • মিধিলির তান্ডব, বিমান বাতিল বিজয় হাজারের টিম যাচ্ছে আজ
Image

মিধিলির তান্ডব, বিমান বাতিল বিজয় হাজারের টিম যাচ্ছে আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। মিধিলির তান্ডব। বাতিল করতে হয়েছে বিমান পরিষেবা। ফলে শুক্রবার ঋদ্ধিমান সাহা-‌দের ব্যাঙ্গালুরু যাওয়া হলো না। যতটুকু খবর, ২০ নভেম্বর ব্যাঙ্গালুরু যাবে ত্রিপুরা দল। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে বিজয় হাজারে ট্রফি ক্রিকেট। এদিন সকাল থেকে বৃষ্টি থাকার পর  দুপুরে ত্রিপুরা দলের ক্রিকেটাররা পৌঁছে যায় বিমানবন্দরে। কিন্তু বিকেল সাড়ে ৪ টায় বিমান স্থগিত রাখার খবর আসে। এরপরই রাজ্যদলের ক্রিকেটাররা পুনরায় বাড়ি ফিরেন। যতটুকু খবর, শনিবারের টিকিট নেই। ফলে ২০ নভেম্বর ত্রিপুরা দল ব্যাঙ্গালুরু যাবে। আসরে প্রথম তিনটি ম্যাচের জন্য ২৩ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেছেন রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি তপন লোধ, বৃহস্পতিবার রাতে।  আসরে ২৩ নভেম্বর ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ ওড়িশা। এরপর ২৫ নভেম্বর সিকিম, ২৭ নভেম্বর সৌরাষ্ট্র, ২৯ নভেম্বর কেরল, ১ ডিসেম্বর রেলওয়ে, ৩ ডিসেম্বর মুম্বাই এবং ৫ ডিসেম্বর ত্রিপুরা শেষ ম্যাচ খেলবে পুদুচেরীর বিরুদ্ধে। ত্রিপুরা দল:‌ ঋদ্ধিমান সাহা (‌অধিনায়ক), মণিশঙ্কর মুড়াসিং (‌সহ অধিনায়ক), বিক্রম কুমার দাস, পল্লব দাস, সুদীপ চ্যাটার্জি, গনেশ সতীশ, রজত দে, শুভম ঘোষ, বিক্রম দেবনাথ, জয়দীপ বনিক, পারভেজ সুলতান, অভিজিৎ সরকার, রাণা দত্ত, জয়দেব দেব, অর্জুন দেবনাথ, অজয় সরকার, কৌশল আচার্য, চিরঞ্জীৎ পাল, নিরুপম সেন, শঙ্কর পাল, রিমন সাহা, সম্রাট সিনহা এবং তুষার সাহা। কোচ :‌ বিনসেন্ট সাক্সেনা, বিনীত জৈন, সহকারি কোচ:‌ কিশোর মুহুরি, ফিজিও:‌ রবীন্দ্রর কুমার, ট্রেণার:‌ পূর্ণেন্দু জানা, থ্রোয়ার:‌ জয়ন্ত দেবনাথ, মেসার:‌ নিলয়জ্যোতি সাহা, ভিডিও অ্যানালাইসিস:‌ অভিজিৎ চক্রবর্তী, ম্যানেজার:‌ পিক্লু রায়, লোগেস্টিক ম্যানেজার:‌ আমীর বনিক।  ‌‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top