News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান মাস্টার্স আসর ফিলিপাইন্স ফেরৎ অ্যাথলেটরা ক্রীড়া দপ্তর থেকে সংবর্ধিত
Image

এশিয়ান মাস্টার্স আসর ফিলিপাইন্স ফেরৎ অ্যাথলেটরা ক্রীড়া দপ্তর থেকে সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। উষ্ণ সংবর্ধিত এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স আসরে সফল অ্যাথলেটরা। রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা, প্রকারান্তরে নাগরিক সংবর্ধনা বলা যেতে পারে কেননা অ্যাথলেটরা প্রত্যেকেই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আপ্লুত কণ্ঠে এটাই বলতে চেয়েছেন যে এশিয়ান মাস্টার্স আসরে অংশগ্রহণ করতে যাওয়ার আগে থেকে রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের ভূমিকার পাশাপাশি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সামগ্রিক সহযোগিতা, এমনকি পাঁচ দিনব্যাপী এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স আসর চলাকালীন সময়ে প্রচার মাধ্যম যেভাবে তাঁদের প্রতিটি পদক্ষেপ এবং পদক বিজয়ের খবর রাজ্যবাসী তথা দেশবাসীর নজরে এনেছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে কিঞ্চিৎ ভুল করেননি ভারতীয় দলের অন্যতম প্রতিনিধি ত্রিপুরার অ্যাথলেটিক্স একাদশ। ত্রিপুরা থেকে রেকর্ড সংখ্যক ১১ জন-ই ভারতীয় দলের জার্সি গায়ে লাগিয়ে দেশের নাম উজ্জ্বল করতে পেরেছেন। লাকি রায় মাঠে প্রতিযোগিতায় পারফর্ম করতে গিয়ে চোট পেয়েছেন বলে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি, তবে অবশিষ্ট ১০ জন প্রায় ৩৫০০ নটিক্যাল মাইল দূরে, ফিলিপাইন্সে নিউ ক্লার্ক সিটিতে নয় দিনের জন্য ঘর থেকে বেরিয়ে অর্জন করে আনা নতুন অভিজ্ঞতা আগামী প্রজন্মের অ্যাথলেটদের কাছেও একপ্রকার পাথেয় হতে পারে। পদকজয়ী অ্যাথলেট মিতালী দেবনাথ, শেফালী বর্ধন, মমতা নাথ, অর্চনা বণিক, বিপ্লব মজুমদার-দের পাশাপাশি তপন শীল নারায়ণ ঘোষ দেবী রানী দাস জবা পাল দত্ত কবিতা দাসে ও লাকি রায়ের পারফরম্যান্সও আগামী দিনে পদক জয়ের ইঙ্গিতবাহী। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, উপ-আধিকর্তা পাইমং মগ, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, নিখিল সাহা, মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সচিব আশিস পাল, জয়েন্ট সেক্রেটারি অমিয় দাস সহ কোচ এবং কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top