News Flash

  • Home
  • খেলা
  • শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল আইসিসি
Image

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল আইসিসি

দুবাই, ১১ নভেম্বর(হি.স.) :বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল আইসিসি৷ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে শোচনীয় হার এবং দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা বোর্ডকে বরখাস্ত করেছিলেন ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংহে ৷ এরপর অন্তর্বর্তীকালীন একটি বোর্ডও গঠন করে তার চেয়ারম্যান ঘোষণা করা হয় বিশ্বকাপজয়ী প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুন রণতুঙ্গাকে।আর এই ঘটনাকে ভালো চোখে দেখে নি আইসিসি ৷নিয়ম বিরুদ্ধ কাজের জন্য বোর্ডের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিল আইসিসি কর্তৃপক্ষ ৷

গতকাল রাতে একটি বিবৃতি প্রকাশ করেছে আইসিসি। সেই বিবৃতিতে লিখেছে, “আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেটের সদস্যপদ বাতিল করেছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শ্রীলঙ্কা সদস্য যে যে নিয়ম মেনে চলা উচিত তা লঙ্ঘন করেছে ৷”
আইসিসি বলেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড একটি স্বশাসিত সংস্থা, সুতরাং বোর্ডের ওপর সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না এটাই নিয়ম ৷ কিন্তু এই নিয়ম বোর্ড লঙ্ঘন করেছে ৷ আরসাসপেনশনের শর্তগুলি কী কী হবে তা যথাসময়ে আইসিসি তা নিয়ে সিদ্ধান্ত নেবে ।

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top