News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় লাইন নিয়ে চিন্তিত জাগ্গি, চূড়ান্ত হয়নি আগরতলায় যাত্রী রেলের সূচনার দিন
Image

পাহাড় লাইন নিয়ে চিন্তিত জাগ্গি, চূড়ান্ত হয়নি আগরতলায় যাত্রী রেলের সূচনার দিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ পরিস্কার হল না রাজ্যে স্বপ্ণের রেলের আনুষ্ঠানিক সূচনার বিষয়টি৷ ক্রমাগত পিছিয়ে

বুধবার আগরতলা রেল স্টেশনে কাজকর্ম খতিয়ে দেখেন পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জিএম এইচ কে জাগ্গি সহ অন্যান্যরা৷ ছবি নিজস্ব৷
বুধবার আগরতলা রেল স্টেশনে কাজকর্ম খতিয়ে দেখেন পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের জিএম এইচ কে জাগ্গি সহ অন্যান্যরা৷ ছবি নিজস্ব৷

চলেছে আগরতলা থেকে দূরপাল্লার যাত্রী রেলের আনুষ্ঠানিক সূচনা৷ বুধবার মুখ্যমন্ত্রী এবং পরিবহণ মন্ত্রীর সাথে বৈঠকের পর আগরতলা থেকে ব্রডগেজে যাত্রী রেলের সূচনার বিষয়ে পূর্বোত্তর সীমান্ত রেলের কর্তাদের কাছ থেকে স্পষ্টভাবে কোন কিছুই জানা যায়নি৷ রেল কর্তাদের মতে, পাহাড় লাইনে বৃষ্টির কারণে রেল লাইন ক্ষতিগ্রস্থ হয়ে পড়ায় লামডিং-শিলচর লাইনে রেল পরিষেবা বন্ধ হয়ে রয়েছে৷ ফলে, চলতি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের আগে আগরতলা থেকে আনুষ্ঠানিকভাবে দূরপাল্লার যাত্রী রেলের সূচনা কোনভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন পূর্বোত্তর সীমান্ত রেলের জেনেরাল ম্যানেজার এইচ কে জাগ্গি৷
বুধবার তিনি পূর্বোত্তর সীমান্ত রেলের অন্যান্য আধিকারীকদের নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে বৈঠক করেন৷ এরপর পরিবহণ মন্ত্রী মানিক দে’র সাথেও বৈঠক করেন৷ তাতে রেল নিয়ে বর্তমান পরিস্থিতি এবং যাত্রী রেলের সূচনার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বোত্তর সীমান্ত রেলের জেনেরাল ম্যানেজার জানান, পাহাড় লাইনে ক্রমাগত ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ ফলে, লামডিং-শিলচর লাইনে রেল লাইন বন্ধ আছে৷ হাফলং অঞ্চলে চলতি বছরে গত দুই মাসে রেকর্ড পরিমান বৃষ্টিপাত হয়েছে৷ যেখানে এ অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমান ৩৩০০-৩৫০০ এমএম, সেখানে গত দুই মাসেই ২০০০ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ ক্রমাগত ভারী বৃষ্টিপাতে রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে৷ বিশেষ করে, পাহাড় লাইনের দুটি স্থানে রেল লাইন মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তাঁর বক্তব্য, পাহাড় লাইনের মাটি ভিষণ নরম৷ ভারী বৃষ্টিপাতের কারণে রেল লাইনের মাটি ১মিটার পর্যন্ত সরে যাচ্ছে৷ ফলে, বাধ্য হয়ে এই রুটে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে৷ তবে, পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে যুদ্ধকালীন তৎপরতায় রেল লাইনের সারাইয়ের কাজ করে চলেছে বলে জানান শ্রী জাগ্গি৷ তাঁর মতে, এক সপ্তাহের মধ্যে লামডিং-শিলচর রুটে রেল পরিষেবা চালু করা সম্ভব হবে৷ কিছু কিছু জায়গায় ভারী যন্ত্রপাতি নিয়ে গিয়ে কাজ করা মুশকিল হলেও এক সপ্তাহের মধ্যেই পাহাড় লাইন রেল পরিষেবা চালু হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
তবে, আগরতলা থেকে দূরপাল্লার রেলের সূচনা লগ্ণে সরাসরি কলকাতা এবং দিল্লি এক্সপ্রেস ট্রেন পাওয়া যাবে কিনা সেই প্রশ্ণে শ্রীজাগ্গির বক্তব্যে আশার আলো দেখা যাচ্ছে না৷ তাঁর বক্তব্য, রেলের কোচের যথেষ্ট ঘাটতি রয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের কাছে৷ দূরপাল্লার রেল চালাতে গেলে যথেষ্ট পরিমানে কোচের প্রয়োজন৷ সেক্ষেত্রে রেল মন্ত্রককে জানানো হয়েছে কোচের বন্দোবস্ত করতে৷ এখন দেখা যাক, দূরপাল্লার যাত্রী রেলের ফ্ল্যাগ অফ’র সময় সরাসরি কলকাতা এবং দিল্লি একইসাথে শুরু করা যায় কিনা৷ তবে, তিনি নিশ্চিত হয়ে কিছুই জানাতে পারেননি৷ অবশ্য, পর্যায়ক্রমে আগরতলা থেকে সরাসরি কলকাতা এবং দিল্লি পর্যন্ত এক্সপ্রেস ট্রেন দেওয়া হবে, সে বিষয়ে তিনি অনেকটাই নিশ্চিত বলে জানিয়েছেন৷
সূত্রের খবর, আগামী ১৪ জুন আগরতলা থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রী রেলের সূচনার জোর প্রস্তুতি নিয়েছে রেল মন্ত্রক৷ এদিন, শ্রী জাগ্গি জানিয়েছেন, আগরতলা থেকে যাত্রী রেল সূচনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন কিনা সে বিষয়টিও রেল মন্ত্রক ভাবনা চিন্তার মধ্যে রেখেছে৷
এদিক, পরিবহণ মন্ত্রীর সাথে রেলের আধিকারীকদের বৈঠকে সুনির্দিষ্ট কয়েকটি দাবি আবারও তাঁদের কাছে তুলে ধরা হয়েছে৷ পরিবহন মন্ত্রী মানিক দে জানিয়েছেন, অন্যান্য দাবিগুলির মধ্যে মিটার গেজ’র সময়ে যে ট্রেনগুলি ছিল সেগুলি পুনর্বহাল করতে হবে৷ সে বিষয়ে পূর্বোত্তর সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, আগরতলা থেকে ধর্মনগরের প্যাসেঞ্জার ট্রেনটি পুণরায় চালু করার বিষয়ে চিন্তাভাবনা চলছে৷ খুব শীঘ্রই এই ট্রেনটি চালু করা হবে৷
এদিকে, আগরতলা-উদয়পুর রুটে সুরক্ষা পর্যবেক্ষণ চলতি মাসেই করা হবে বলে জানিয়েছেন শ্রীজাগ্গি৷ এদিন তিনি বলেন, আগামীকাল উদয়পুর পর্যন্ত রেল লাইনের কাজকর্ম খতিয়ে দেখবেন৷ বিশেষ করে সিগনালিংয়ের কাজ কতটা সম্পন্ন সে বিষয়টি খতিয়ে দেখবেন তিনি৷ কারণ, চলতি মাসের শেষ সপ্তাহে সেফটি কমিশনার আগরতলা থেকে উদয়পুর রেল লাইনের সুরক্ষা পর্যবেক্ষন করবেন৷ তাতে ধারণা করা হচ্ছে, আগরতলা থেকে যাত্রী রেল সূচনার কিছুদিনের মধ্যেই উদয়পুর পর্যন্ত রেল পৌছে যাবে৷ বুধবার আগরতলা রেল স্টেশনের কাজকর্ম খতিয়ে দেখেন শ্রীজাগ্গি সহ অন্যান্য আধিকারীকরা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top