News Flash

Image

পলাশবাড়িতে সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় হত দুই বালক

পলাশবাড়ি (অসম), ৭ নভেম্বর (হি.স.) : অসমের দক্ষিণ কামরূপের পলাশবাড়িতে সংঘটিত এক সড়ক দুৰ্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই বালক। নিহত দুই বালককে বড়িয়াপাড়া এবং মনিয়ারি তিনিআলির অম্লানজ্যোতি দাস এবং চন্দন আলি বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চন্দন আলি স্থানীয় এক বিদ্যালয়ের দশম শ্ৰেণির ছাত্ৰ ছিল।

পুলিশ সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, আজ মঙ্গলবার সকালের দিকে বড়িহাটের একটি ময়দানে অনুষ্ঠিত রাজ্য সরকার প্রচলিত ‘খেল মহারণ’-এ অংশগ্ৰহণ করতে এএস ২৫ টি ৬৮৯৩ নম্বরের একটি মোটর বাইকে করে যাচ্ছিল অম্লানজ্যোতি দাস এবং চন্দন আলি। কিন্তু পলাশবাড়ি থানার সামনে আসার পর দুৰ্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুৎ পরিবাহী খুঁটির সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয় বাইকের।
সংঘটিত সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইকআরোহীর। আকস্মিক এই দুর্ঘটনায় তরতাজা দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে তাদের বিদ্যালয়ের ছাত্ৰছাত্ৰী, শিক্ষককুল এবং সমগ্ৰ অঞ্চল গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে।

এদিকে দুর্ঘটনার পর পলাশবাড়ি থানা থেকে পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top