News Flash

  • Home
  • দিনের খবর
  • বালিগঞ্জ স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
Image

বালিগঞ্জ স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

কলকাতা, ৪ নভেম্বর (হি.স.) : বালিগঞ্জ স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। শনিবার প্রায় আধ ঘণ্টার জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল। দুর্ভোগে যাত্রীরা।

রেল সূত্রে খবর, এদিন সকালে বালিগঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় ওভারহেডের তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তার পর আপ এবং ডাউন, দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৮টা ৫৫ মিনিট থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বজবজ শাখা বাদে শিয়ালদহ দক্ষিণের সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অফিস টাইমের যাত্রীরা সমস্যায় পড়েন। কর্মস্থলে যেতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন প্রচুর নিত্যযাত্রী।
রেল সূত্রে জানা যাচ্ছে, সকাল সাড়ে ৯টার পর থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দক্ষিণ শাখার সমস্ত লাইনের ট্রেন চলাচল।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top