News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে বাজেয়াপ্ত চোরাই ২৫টি গরু-বোঝাই দুটি মিনিট্রাক
Image

গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে বাজেয়াপ্ত চোরাই ২৫টি গরু-বোঝাই দুটি মিনিট্রাক


গুয়াহাটি, ৩১ অক্টোবর (হি.স.) : গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুরে পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে চোরাই ২৫টি গরু-বোঝাই দুটি মিনিট্রাক।

আজ মঙ্গলবার সোনাপুর থানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমাবার সন্ধ্যারাতে সোনাপুরের টোলগেটে পুলিশের দল গরু-বোঝাই গাড়ি ধরতে অভিযান চালিয়েছিল। এক সময় উজান থেকে মেঘালয়ের বৰ্ণিহাটগামী এএস ১২ সিসি ৩২১৪ নম্বরের একটি ডিআই মিনিট্রাকের গতিরোধ করে তা থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করে অভিযানকারী পুলিশের দল। সূত্রটি জানিয়েছে, অতি কৌশলে ট্রাকের বডিতে কাঠ দিয়ে মাঁচা তৈরি করে তার নীচে গরুগুলি পাচার করা হচ্ছিল।
এছাড়া সোনাপুরের কমলাজাড়ি এলাকায় এএস ০১ ওসি ৫৭১৭ নম্বরের আরেকটি ডিআই মিনিট্রাক আটক করে তা থেকে ১২টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। মোট ২৫টি গরু পাচারে জড়িত দুটি ডিআই মিনিট্রাকের চালক ও খালাসি সুযোগ বুঝে ঘ্টনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে।

সোনাপুর থানার পুলিশ গরু সহ দুটি মিনিট্রাক বাজেয়াপ্ত করেছে। উদ্ধারকৃত ২৫টি গরু গোশালায় পাঠিয়ে গবাদি পশু পাচারে জড়িতদের ধরতে তদন্ত-অভিযান চালিয়েছে বলে সোনাপুর থানার ওসি জানিয়েছেন।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top