News Flash

Image

বুধবার থেকে হাইলাকান্দিতে খেল মহারণ


হাইলাকান্দি (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের খেল মহারণ শীর্ষক ক্রীড়ানুষ্ঠানের গ্রাম পঞ্চায়েত পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল বুধবার, ১ নভেম্বর থেকে জেলার ৬৪টি স্থানে শুরু হচ্ছে।

জেলার ৬২টি গ্রাম পঞ্চায়েতের একটি করে মাঠে এবং হাইলাকান্দি পুরসভার প্রতিযোগিতা হাইলাকান্দির বোয়ালিপারে অবস্থিত শশীভূষণ বিএড কলেজের খেলার ময়দানে, এবং লালা পুরসভার প্রতিযোগিতা লালা মাল্টিপারপাস হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

হাইলাকান্দি জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অ্যাটলেটিক্স-এর বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর পর ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত কাবাডি এবং ভলিবল প্রতিযোগিতা চলবে। ৮ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত খো-খো খেলা এবং ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। হাইলাকান্দির জেলা ক্রীড়া আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই প্রতিযোগিতায় ইতিমধ্যে অংশগ্রহণের জন্য যাঁরা নাম লিখিয়েছেন তাঁদেরকে সুচি অনুযায়ী নিকটবর্তী খেলার মাঠে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top