News Flash

  • Home
  • খেলা
  • ‌অনূর্ধ্ব-‌২৩ : ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতেত্রিপুরা আজ গুজরাটের মুখোমুখি
Image

‌অনূর্ধ্ব-‌২৩ : ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতেত্রিপুরা আজ গুজরাটের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। ব্যর্থতা ভুলে ঘুরে দাড়াতে বদ্ধপরিকর আনন্দ ভৌমিক-‌রা। ওই অবস্থায় আগামীকাল গুজরাটের মুখোমুখি হবে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌২৩ একদিবসীয় ক্রিকেটে। হরিয়ানার ঝাজ্জরের শেহবাগ আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। ত্রিপুরার এটি তৃতীয় ম্যাচ হলেও গুজরাটের এটি দ্বিতীয় ম্যাচ। ত্রিপুরা দুই ম্যাচ খেলে ১ টি ম্যাচে জয় পেলেও গুজরাট প্রথম ম্যাচে গোয়ার কাছে পরাজিত হয়েছিলো। ওড়িশার বিরুদ্ধে শেষ ম্যাচে বোলাররা দুর্দান্ত বল করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে ত্রিপুরাকে। মঙ্গলবার বিশ্রাম দেওয়া হয় ত্রিপুরার ক্রিকেটারদের। হরিয়ানা থেকে ত্রিপুরার সহকারি কোচ বিশ্বজিৎ পাল টেলিফোনে বলেন, “প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয়েছে আমাদের। অল্প রানকে তাড়া করতে নেমে এভাবে প্রথম সারির ব্যাটসম্যান-‌রা উইকেট ছুড়ে দিয়ে আসবে ভাবতেও পারিনি। এভাবে চলতে থাকলে জয় পাওয়া কঠিন হয়ে যাবে। তবে ছেলেদের বোঝানো হচ্ছে। আশাকরি গুজরাটের বিরুদ্ধে ব্যর্থতা ঘুচিয়ে জয়ে ফিরবেই ত্রিপুরা”। প্রসঙ্গত:‌ ওড়িশার ১৪৯ রানের জবাবে ত্রিপুরা ১৩২ রান করতে সক্ষম হয়েছিলো।‌ ‌মঙ্গলবার অনুশীলন না হলেও ব্যাটসম্যানদের নিয়ে আলাদা করে কথা বলেন ত্রিপুরার কোচ। কার কী ভুল তা শুধরে দেওয়ার চেষ্টা করেছেন।‌ মাঠে ছেলেরা কেমন খেলে তাই এখন দেখার বিষয়।

Releated Posts

এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…

ByBySandeep Biswas May 18, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top