News Flash

  • Home
  • খেলা
  • ‌মেট্রিক্সের অপর্ণা স্মৃতি আন্তর্জাতিকরেটিং দাবা আজ থেকে আগরতলায়
Image

‌মেট্রিক্সের অপর্ণা স্মৃতি আন্তর্জাতিকরেটিং দাবা আজ থেকে আগরতলায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। প্রস্তুতি চূড়ান্ত। দেশের নামিদামি দাবারুরা এখন আগরতলায়। উদ্বোধন আগামীকাল। মেট্রিক্স চেস আকাদেমি আয়োজিত তৃতীয় বর্ষ ‘‌অপর্ণা দত্ত’ স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার। দুপুর ২ টায় এন এস আর সি সি-‌র যোগা হলঘরে হবে আসরের উদ্বোধন। ৬ দিন ব্যাপী আসরের উদ্বোধন করবেন মেট্রিক্স চেস আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত। উপস্থিত থাকবনে ভারতীয় যুব দলের কোচ তথা ত্রিপুরার সর্বকালের সেরা দাবাড়ু ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত এবং এইচ আর ওয়ারিয়র ফিটনেস জিমের কর্ণধার বাপী দে। উদ্বোধনী অনুষ্ঠানের পরই শুরু হয়ে যাবে প্রথম রাউন্ডের খেলা। ১০ রাউন্ডের আসরের মোট প্রাইজমানি ৩.‌০১ লাখ টাকা। আসরের সেরা দাবাড়ু পাবেন সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ ৪০ হাজার টাকা। এবারের আসরে প্রায় দেড়শত জন দাবাড়ু এন্ট্রি নিয়েছেন। এরমধ্যে ভিনরাজ্যের দাবাড়ুদের সংখ্যা বেশী। ইতিমধ্যে ভিনরাজ্যের দাবাড়ুরা রাজ্যে আসতে শুরু করে দিয়েছেন। খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। প্রথম দিন ১ রাউন্ডের খেলা হলেও পরের দিন থেকে হবে দুই রাউন্ড করে খেলা। ত্রিপুরার যে সকল দাবাড়ু আসরে এখনও এন্ট্রি নেয়নি, তাঁদের‌ বুধবার দুপুরের মধ্যে এন্ট্রি নিতে অনুরোধ করেছেন মেট্রিক্স আকাদেমির কর্ণধার প্রসেনজিৎ দত্ত। ‌এদিকে আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এইচ আর ওয়ারিয়র ফিটনেস জিমের কর্ণধার বাপী দে। ‌

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top