News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতবর্ষের সংহতি ও ঐক্য রক্ষার্থে ৩৯ বছর পূর্বে আজকেরই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আত্মবলিদান দিয়েছিলেন: প্রদেশ কংগ্রেস সভাপতি
Image

ভারতবর্ষের সংহতি ও ঐক্য রক্ষার্থে ৩৯ বছর পূর্বে আজকেরই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আত্মবলিদান দিয়েছিলেন: প্রদেশ কংগ্রেস সভাপতি

আগরতলা, ৩১ অক্টোবর: ভারতবর্ষের সংহতি ও ঐক্য রক্ষার্থে ৩৯ বছর পূর্বে আজকেরই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আত্মবলিদান দিয়েছিলেন। তাঁর এই আত্মবলিদান দেশের সমস্ত জাতি গোষ্ঠীকে দেশপ্রেমে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা।


সারা দেশের সাথে আজ যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনে পালিত হচ্ছে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস। উল্লেখ, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর গুলিতে নিহত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরই অঙ্গ হিসাবে প্রদেশ কংগ্রেস ভবনে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্বেরা। পরবর্তীতে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতৃত্বরা। তারপর ইন্দিরা গান্ধীর সমাধিস্থলে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলীয় নেতৃত্বারা।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন,ভারতবর্ষের সংহতি ও ঐক্য রক্ষার্থে ৩৯ বছর পূর্বে আজকেরই দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আত্মবলিদান দিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দেশের প্রতিটি রাজ্যে এই দিনটিকে আত্মবলিদান দিবস হিসেবে পালন করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, সারা দেশের সাথে রাজ্যেও আজকের দিনটিকে ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবস হিসেবে উদযাপন করছে। ইন্দিরা গান্ধী উন্নয়নের প্রতীক ছিলেন।

এদিন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ বলেন , ইন্দিরা গান্ধীর ৩৯তম প্রয়াণ দিবসে আগরতলা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top