নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩০ অক্টোবর : প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস। সোমবার দুপুরে কুমারঘাট রতিয়াবাড়িস্থিত নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক পুত্র ,এক কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে তার বাসভবনে ছুটে গেছেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ আরও অনেকে। উল্লেখ্য, প্রয়াত সুনীল চন্দ্র দাস কংগ্রেস -টিইউজেএস জোট জমানায় মন্ত্রী ছিলেন।
প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছে কংগ্রেস দল। কংগ্রেস দলের পক্ষ থেকে এক শোক বার্তায় প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস কংগ্রেসের একজন একনিষ্ঠ নেতা ছিলেন বলে দলের তরফ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে দলের বড় ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস
Tags:
Releated Posts
আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ
আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















