News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীনগরের ঈদগাহ এলাকায় জঙ্গিদের হামলায় আহত পুলিশ ইন্সপেক্টর
Image

শ্রীনগরের ঈদগাহ এলাকায় জঙ্গিদের হামলায় আহত পুলিশ ইন্সপেক্টর


শ্রীনগর, ২৯ অক্টোবর (হি.স.) : সন্ত্রাসবাদীদের হামলায় আহত পুলিশ ইন্সপেক্টর মসরুর আহমেদ। ঘটনাটি ঘটেছে, রবিবার সন্ধ্যায় শ্রীনগরের ঈদগাহ এলাকায়।

রবিবার সন্ধ্যায় শ্রীনগরের ঈদগাহ এলাকায় পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে গুলি চালায় জঙ্গিরা। এই হামলায় তিনি গুরুতর আহত হন। এক পুলিশ আধিকারিক জানান, সন্ত্রাসবাদীরা ঈদগাহের কাছে ইন্সপেক্টর মসরুর আহমেদের ওপর গুলি চালালে তিনি গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর সন্ত্রাসবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। সন্ত্রাসবাদীদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।

শ্রীনগরের ঈদগাহ এলাকায় অন্যান্য দিনের তুলনায় রবিবার বেশি ভিড় ছিল। শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক যুবক এখানে ক্রিকেট খেলতে আসে। রবিবার ক্রিকেট খেলতে এসেছিলেন ইন্সপেক্টর মসরুর আহমেদ। সেসময় সন্ত্রাসবাদীরা খেলার মাঠে ঢুকে ইন্সপেক্টর মসরুরের উদ্দেশ্যে গুলি ছুঁড়ে তাঁকে আঘাত করে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top