News Flash

Image

শ্রীলংকা সফরে  রাজ্যের সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর : শ্রীলংকা প্রেস এসোসিয়েশনের (এসএলপিএ) ৬৮তম বার্ষিক সম্মেলনে যাচ্ছেন সাংবাদিক দেবাশিস মজুমদার। সম্মেলনে আমন্ত্রিত সদস্য হিসেবে যোগ দিতে‌ যাচ্ছেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস‌ এসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্টস (আইএফডব্লিউজে) এর জাতীয় পরিষদের সদস্য দেবাশিস মজুমদার।  আগামী ৩১ অক্টোবর ২০২৩ থেকে কলম্বোতে শুরু হচ্ছে এসএলপিএ’র  এই বার্ষিক সম্মেলন। আইএফডব্লিউজে এর দশ সদস্যের একটি প্রতিনিধি দলকে এই সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। তারই অংশ হিসেবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির একমাত্র প্রতিনিধি হিসেবে তথা রাজ্য থেকে প্রথম কোনো সাংবাদিক শ্রীলংকা সফরে যাচ্ছেন। ৬ নভেম্বর সফর শেষে দেশে ফিরবেন আইএফডব্লিউজের প্রতিনিধিদলটি।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top