News Flash

  • Home
  • দিনের খবর
  • বিসর্জন দেখে ফেরার পথে স্বরূপনগরে গতির বলি ৩ বাইক আরোহী
Image

বিসর্জন দেখে ফেরার পথে স্বরূপনগরে গতির বলি ৩ বাইক আরোহী

উত্তর ২৪ পরগনা, ২৬ অক্টোবর (হি.স.): একাদশীর রাতে ইছামতীতে প্রতিমা বিসর্জন দেখে ফেরার পথে, স্বরূপনগরে বেপরোয়া গতির বলি বাইকের আরোহী ৩ তরুণ।

বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। ১৮, ২০ ও ২৩ বছরের ৩ তরুণ বাদুড়িয়ার আটুরিয়ার বাসিন্দা। মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। পুলিশ জানিয়েছে, তিনজনের কারও মাথায় হেলমেট ছিল না। লাইটপোস্টে সজোরে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়ে যান তিনজন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সূত্রের খবর, রাজেশ দাস, শুভঙ্কর দাস ও সহদেব দাস বসিরহাটের ইছামতি নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জন দেখতে যান। এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ এক বাইকে তিনজনই ফিরছিলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গোকুলপুর এলাকায় একটি ১১ হাজার ভোল্টের লাইট পোস্টে সজরে ধাক্কা মারে।

স্বরূপনগর থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘গাড়ির গতিবেগ ছিল আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাতিস্তম্ভে ধাক্কা মারে। তাতেই তিন যুবকের মৃত্যু হয়।’

তিন যুবকের মৃত্যুর খবর পেয়ে আটুরিয়া দাসপাড়ায় গ্রামের শোকের ছায়া নেমে এসেছে। পথ নিরাপত্তা নিয়ে এত প্রচার সত্ত্বেও কেন এভাবে হেলমেট ছাড়া বাইক চালানো? উঠছে প্রশ্ন।

Releated Posts

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

‘মহান সাহিত্যিক ও চিন্তাবিদ’: রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-কে ‘বহুমুখী ব্যক্তিত্ব’ এবং ‘মহান সাহিত্যিক ও চিন্তাবিদ’ হিসেবে উল্লেখ করে তাঁকে…

ByByNews Desk Apr 26, 2026

দিল্লিতে আন্তঃরাজ্য মাদকচক্র ভেঙে দিল ক্রাইম ব্রাঞ্চ, ৫ কোটি টাকার কোকেন উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ইন্টার-স্টেট সেল (আইএসসি) একটি আন্তঃরাজ্য…

ByByNews Desk Apr 26, 2026

দক্ষিণ ২৪ পরগনায় বস্তিতে ভয়াবহ আগুন, বন্ধ বজবজ–শিয়ালদহ লোকাল পরিষেবা

কলকাতা, ২৫ এপ্রিল(আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার আক্রা–সন্তোষপুর এলাকায় রেললাইনের ধারে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। শনিবার দুপুরে…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top