News Flash

Image

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে চুরি

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ অক্টোবর : এবার দুঃসাহসিক চুরির ঘটনার সংগঠিত হয় এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর বাড়িতে। সম্পূর্ণ বাড়ি তছনছ করে নগদ অর্থ, স্বর্ণালংকার নিয়ে যায় চোরের দল। ঘটনা বিশালগড় থানাধীন গকুলনগর টাওয়ার পাড়া এলাকায়।জানা যায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী গোপাল লস্কর তার স্ত্রীর চিকিৎসার জন্য আগরতলায় গত ৩ থেকে ৪ দিন যাবত ছিলেন। সেই সময় বাড়ি ছিল সম্পূর্ণ ফাঁকা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঘরের সমস্ত আসবাবপত্র তছনছ করে নগদ ৫০ হাজার  টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল নিয়ে যায়। বুধবার বাড়িতে ফিরে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন তারা। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় এধরনের চুরি কাণ্ড অব্যাহত রয়েছে। এই চুরিকাণ্ডের ফলে সাধারন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top