News Flash

  • Home
  • দিনের খবর
  • জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি হানায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
Image

জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি হানায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২৬ অক্টোবর (হি.স.) : রেশন বণ্টন দুর্নীতির তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘জ্যোতিপ্রিয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এটা নোংরা খেলা চলছে। এ ভাবে মুখ বন্ধ করা যাবে না।’’

বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘নোংরা খেলা চলছে।’’ তিনি আরও বলেন, ‘‘তল্লাশির নামে শাড়ি-কসমেটিক্সের ছবি তুলছে। বিজেপির নোংরা রাজনীতি। কারও বিরুদ্ধে কেউ কিছু বললেই তল্লাশি।’’ এই সঙ্গে জ্যোতিপ্রিয় মধুমেহ রোগে আক্রান্ত বলেও মন্তব্য করেন মমতা।

বিজেপি নেতাদের বাড়িতে কেন তল্লাশি অভিযান চালাচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী।

দুর্গাপুজো মিটতেই রাজ্যে দুর্নীতির অভিযোগে তদন্তে আবার সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রেশন বণ্টন দুর্নীতির তদন্তে ইডির এই অভিযান। মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে’র বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। এই আবহে সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top