News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটো চালককে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ
Image

অটো চালককে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১৮ অক্টোবর : অটো চালককে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে কাঞ্চনপুর মহকুমার সাতমালা এলাকা। ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে যান চালকরা মহকুমার ব্যস্ততম  দশদা- কাঞ্চনপুর সড়ক অবরোধ করে। দীর্ঘ তিন ঘন্টা অবরোধের পর কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ উদয়ন দেববর্মা দুষ্কৃতীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়ার পর সড়ক-অবরোধ প্রত্যাহার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মিশ্র বসতিপূর্ণ কাঞ্চনপুর মহকুমার সাতনালা -দশদা এলাকায় জাতি-উপজাতিদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার বিবরনে জানা যায় সাতমালা এলাকার বাসিন্দা প্রদীপ রিয়াংয়ের নেতৃত্বে একদল দুষ্কৃতীকারী সাতমালা বাজার সংলগ্ন এলাকায় বিকাশ দাস নামে এক অটো চালককে আচমকা আক্রমণ করে ।প্রায় তিন চারজন মিলে অটো চালকে বেধড়কভাবে মেরে আহত করে ফেলে যায় বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ যানচালকরা সাতমালা বাজার সংলগ্ন দশদা-কাঞ্চনপুর সড়ক অবরোধ করে রাখে ।
দীর্ঘক্ষন সড়ক অবরোধ চলতে থাকে। ঘটনার খবর পেয়েই কাঞ্চনপুর থানার পুলিশ অফিসার উদয়ন দেববর্মার নেতৃত্বে একদল পুলিশবাহিনী ঘটনারস্থলে ছুটে আসেন। উদয়ন দেববর্মা এসেই যানচালকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। শেষপর্যন্ত রাতের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতারের প্রতিশ্রুতি পাওয়ার পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। আচমকা মহকুমার ব্যস্ততম সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় সড়কের দু’পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সাথে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্তদের আটক না করা হলে ফের সড়ক অবরোধের হুশিয়ারি দিয়েছেন তারা।

Releated Posts

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top