News Flash

  • Home
  • দিনের খবর
  • বানারহাটের নাথুয়া এলাকায় ভয়াবহ আগুন, ভস্মীভূত ওষুধের দোকান
Image

বানারহাটের নাথুয়া এলাকায় ভয়াবহ আগুন, ভস্মীভূত ওষুধের দোকান

জলপাইগুড়ি, ১৮ অক্টোবর (হি. স.) : জলপাইগুড়ির বানারহাট ব্লকের নাথুয়া এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ওষুধের দোকান। মঙ্গলবার গভীর রাতের এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। প্রাপ্ত তথ্যে জানা যায়, বুধবার গভীর রাতে নাথুয়া বাজারে অবস্থিত একটি ওষুধের দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোকানের মালিক বীরেন সোমও । স্থানীয় লোকজন নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ওষুধের দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আশেপাশের অনেক দোকানের আংশিক ক্ষতি হয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন জানান, সঠিক সময়ে দমকল ব্রিগেডের ইঞ্জিন এলে হয়তো ক্ষয়ক্ষতি কম হতো। একইসঙ্গে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top