News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে চাঁদার জুলুম অব্যাহত রাজ্যে
Image

মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে চাঁদার জুলুম অব্যাহত রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ অক্টোবরঃ

মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে চাঁদার জুলুম অব্যাহত রাজ্যে। ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি। অবশেষে ছেলেকে নিয়ে বিশালগড় থানায় দারস্থ হয়েছেন অসহায় পিতা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১:৩০ মিনিটে। অভিযোগের তীর শাসক দলের গোকুলনগর সুকান্ত মার্কেটে সেক্রেটারি তথা কমলাসাগর বিধানসভার ৩৭ নং বুথের বুথ সেক্রেটারি, ও সুকান্ত কলোনি ছয় নং ওয়ার্ডের মেম্বার, গোকুলনগর সুকান্ত মার্কেটের প্রাক্তন সভাপতি সহ অন্যান্যদের বিরুদ্ধে।

ঘটনার বিবরণের জানাযায় রবিবার সন্ধ্যা রাতে গোকুলনগর সুকান্ত মার্কেটে ব্যবসায়ী রঞ্জন বিশ্বাসের কাছে এলাকার সুকান্ত ক্লাবের দুর্গোৎসবের জন্য ২০০০ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ব্যবসায়ী রঞ্জন বিশ্বাস ৩০০ টাকা দিতে পারবে বলে স্পষ্ট জানিয়ে দেন। কিন্তু বাজার সেক্রেটারি সুবীর ঘোষ তথা কমলাসাগর বিধানসভার ৩৭ নং বুথের বুথ সেক্রেটারি, সমরেশ ঘোষ সুকান্ত কলোনি ৬ নং ওয়ার্ডের মেম্বার, সঞ্জীব দেব সুকান্ত মার্কেটের প্রাক্তন সভাপতি চিরঞ্জিত দেবনাথ ও শুভঙ্কর দেবনাথ ব্যবসায়ী রঞ্জন বিশ্বাসকে ২০০০ টাকা চাঁদার জন্য ওই ব্যবসায়ীর উপর চড়াও হয় বলে অভিযোগ। চাঁদা না দেওয়ায় তাকে মারধর করে ক্লাবের সদস্যরা, এমনকি তাকে প্রাণে মারার হুমকি দেন। অসহায় পিতা পরিমল বিশ্বাস তার ছেলে রঞ্জন বিশ্বাসকে নিয়ে সোমবার দুপুরে বিশালগড় থানার দারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি উক্ত ঘটনার যেন সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির ব্যবস্থা করেন এমনই দাবি করেছেন অসহায় পিতা। পুলিশের কাছে নিজের ছেলের প্রাণ রক্ষা করার জন্য ব্যবস্থা করার দাবি জানান তিনি।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top