News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের দায়িত্বে অবতীর্ণ বিধায়ক যাদব লাল নাথ
Image

রাস্তা যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের দায়িত্বে অবতীর্ণ বিধায়ক যাদব লাল নাথ

ধর্মনগর ১৬ অক্টোবর : ধর্মনগর শহরের দিন দিন যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এরফলে ধর্মনগরের ব্যস্ততম এলাকায় কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ হয়ে পড়লে ভীষণ যানজটের সৃষ্টি হয়। এমনই এলাকা হলো ধর্মনগর দুর্গাপুর রেল গেটের রাস্তা। প্রতিদিন এই এলাকা দিয়ে ট্রেন যাওয়া আসার সময় কিছু সময়ের জন্য রেল গেট বন্ধ করা হলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

সোমবার সকালে গুরুত্বপূর্ণ কাজে ঐ এলাকা দিয়ে যাওয়ার সময় রেল গেট বন্ধ করার ফলে আটকে পড়েন বাগবাসা এলাকার বিধায়ক যাদব লাল নাথ। কিছুক্ষণ পর রেল গেট খুলে দেওয়া হলে রাস্তার দুই পাশের ছোট বড় যানবাহনে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিট এই যানজটে বিধায়ক যাদব লাল নাথ আটকে থাকার পর ঐ রাস্তা যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের দায়িত্বে অবতীর্ণ হয়েছিলেন তিনি। নিজেই গাড়ি থেকে নেমে সুশৃঙ্খল ভাবে দুর্গাপুর এলাকা যানজট মুক্ত করেন। এই ঘটনা দেখে হতবাক স্থানীয় সাধারণ জনগণ। স্থানীয়রা এগিয়ে এসে বিধায়কের কাছে ঐ এলাকায় স্থায়ী ট্রাফিক বুথ নির্মাণ করে দেওয়া হলে ভালো হবে বলে জানিয়েছেন।

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026
Scroll to Top