News Flash

  • Home
  • দিনের খবর
  • সিএপিএমের ভালো ছাত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুকান্তের
Image

সিএপিএমের ভালো ছাত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুকান্তের

দুর্গাপুর, ১৪ অক্টোবর (হি.স.) : সিপিএমের নীতি দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। সেরকমই বাড়িতে ক্যাবিনেট মিটিং করছেন মুখ্যমন্ত্রী। কখনই শুনিনি। আসলে সিপিএমে ভালো ছাত্রী।” শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে ১০০ দিনের কাজের বকেয়ার দাবীতে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোোধ্যায়। আর ওই ধর্নাকে কড়া ভাষায় আক্রম্ণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসেছিলেন সুকান্ত মজুমদার। এদিন তিনি আগাগোড়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন।

এদিন মুখ্যমন্ত্রীর পিতৃপক্ষে দূর্গাপুজোর উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন,” পিতৃপক্ষে কোন শুভকাজ হিন্দুদের হয় না। হিন্দু ধর্ম নিয়ে ছেলে খেলা করছেন তিনি। এর আগে বিসর্জন আটকছেন। অনেক গ্রামে দূর্গাপুজা বন্ধ করেছেন।” তিনি বলেন,”হিন্দুরা সহিষ্ণু বলেই হিন্দু ধর্ম নিয়ে ছেলে খেলা করতে পারছেন। ক্ষমতা থাকলে ঈদের আগের দিন ঈদ পালন করে দেখাক। ২৫ ডিসেম্বরের দুদিন ওর ক্রিসমাস করে দেখাক। ভয় তিনি করতে পারেন না।”
দুদিন আগে শারিরিক অসুস্থতার কারনে বাড়িতে ক্যাবিনেট মিটিং করেছে মুখ্যমন্ত্রী। সেপ্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,” সিপিএমের নীতিতে চলেন। সিপিএমের নীতি, দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না। তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় শরীর অসুস্থ, বাড়িতে ক্যাবিনেট মিটিং করছেন মুখ্যমন্ত্রী। কখনই শুনিনি। আসলে সিপিএমের ভালো ছাত্রী। তাই সিপিএমের নীতি অনুসরণ করছেন।” রাজভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না প্রসঙ্গে তিনি বলেন,” লঞ্চিং প্যাড। মুখ্যমন্ত্রী করতে চাইছেন। তাই ধর্না দিয়ে লঞ্চিং করলেন। তবে অভিষেক মুখ্যমন্ত্রী হলে, এটাও শুনবেন মুখ্যমন্ত্রী জেলে যাচ্ছেন।” –হিন্দুস্থান সমাচার / জয়দেব

Releated Posts

চিন-নেপাল সীমান্তে হড়পা বানে ৭৭ জন নিখোঁজ, উদ্ধারকাজ তদারকিতে সদগুরু

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ হড়পা বানের পর চিন-নেপাল সীমান্তের গিরং এলাকায় উদ্ধারকাজ তদারক করতে নিজে উপস্থিত…

ByBySandeep Biswas Aug 26, 2026

মালদায় পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও এক ভারতীয় দালাল গ্রেপ্তার

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মালদা জেলায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এক…

ByByNews Desk Aug 26, 2026

হজরতবাল দরগায় নবী দিবস উদযাপনে হাজার হাজার মানুষের সমাগম

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে ‘ঈদ-এ-মিলাদ’ উদযাপনে বুধবার জম্মু ও কাশ্মীরের…

ByByNews Desk Aug 26, 2026

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top