নয়াদিল্লি, ১৩ অক্টোবর (হি.স.): যে কোনও সমাজের উন্নয়নের জন্য খেলাধুলার বিকাশ অত্যন্ত জরুরি। খেলাধুলায় জোর দেওয়ার আহ্বান জানিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘সংসদ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩’-এর বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দেন।” বক্তব্যের শুরুতেই আমেঠির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, “আমি আমেঠির সাংসদ স্মৃতি ইরানিকে এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য অভিনন্দন জানাতে চাই। যে কোনও সমাজের উন্নয়নের জন্য, সেখানে খেলাধুলার বিকাশ হওয়া খুবই গুরুত্বপূর্ণ, খেলাধুলা এবং খেলোয়াড়দের বিকাশের সুযোগ দেওয়া হচ্ছে। আমি আত্মবিশ্বাসী যে আমেঠির তরুণ খেলোয়াড়রাও আগামী বছরগুলিতে জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এবং তাঁদের সুযোগ দেওয়া হলে অবশ্যই একটি পদক জিতবে।”

