নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ মে৷৷ পশ্চিমবঙ্গে সিপিএমের বিপর্যয় এবং রাজ্যে কংগ্রেসের ছন্নছারা অবস্থা৷ এই দুই রাজনৈতিক দলের উপর ভরসা না করে অনেকেই দলত্যাগ করছেন৷ গত কয়েকদিন ধরে বিজেপি দলে যোগ দিতে শুরু করেছেন কংগ্রেস ও সিপিএমের কর্মীরা৷ কৈলাসহরের চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের ১৩ জন সিপিএম দলের কর্মী গতকাল বিজেপি দলে যোগদান করেন৷ সিপিএম দলের দুর্নীতি দলবাজির প্রতিবাদে এরা দল ছাড়লেন৷ গতকাল ছনতৈল সুকল মাঠে বিজেপি দলের এক সভায় দলত্যাগী সিপিএমের ১০ বৎসরের নির্বাচিত পঞ্চায়েত সদস্যও দলের বিভিন্ন সংগঠনের অনেক কাজ করেছেন বিকাশ মিত্র এই কথা বলেন৷ বামপন্থী যুব সংগঠনের কর্মী কান্তি দাস ঐ সভায় বক্তব্য রাখেন৷ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সিপিএম দলের বিপর্যয় ও আসামে বিজেপির ব্যাপক জয়ের পর থেকে ঊনকোটি জেলায় প্রায় ১৮০ জন কংগ্রেস ও সিপিএম দলের কর্মী সমর্থক বিজেপিতে যোগ দেন৷ গতকাল ছনতৈল সুকলের মাঠে আয়োজিত সভায় দলত্যাগীদের হাতে বিজেপি দলের পতাকা তুলে দিয়ে এই কথা বলেন জেলা সভাপতি রঞ্জন সিনহা৷ তিনি আরও বলেন আগামী কয়েক মাসের মধ্যে দলবদ্ধ ভাবে রাজ্যের ভোটার বিজেপিতে যোগদান করবেন৷ জেলা সম্পাদক অরুণ সাহা বলেন কৈলাসহর উত্তর অঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকায় পুরুষ মহিলা বিজেপিতে যোগ দেয়ার জন্য প্রসূত রয়েছেন৷ কয়েকদিনের মধ্যে শাসক ও কংগ্রেস দলে ধস নামবে বিজেপির দিকে৷ আসামে বিজেপি দল শক্তিশালী হওয়াতে ত্রিপুরায় এর প্রভাব পড়তে শুরু হয়েছে৷ কংগ্রেস সিপিএম দলের মিতালী গোপনে কোন সময় প্রকাশ্যে তা ত্রিপুরার জনসাধারণ মেনে নিতে পারছেন না বলে ঐ সভায় জেলা সম্পাদক অরুণ সাহা জানান৷
সিপিএম ও কংগ্রেসে ভাঙন কৈলাসহরে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















