News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখন্ডে খাদে গাড়ি পড়ে মৃত্যু যুবকের
Image

উত্তরাখন্ডে খাদে গাড়ি পড়ে মৃত্যু যুবকের

গুপ্তকাশী, ১০ অক্টোবর (হি. স.) : উত্তরাখন্ডের অগস্ত্যমুনি সিল্লির কাছে খাদে গাড়ি পড়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার খবর পাওয়ার সাথে সাথে এএসআই হরিশ বাঙ্গারির নেতৃত্বে এসডিআরএফ টিম উদ্ধার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে রওনা হয়। উদ্ধারকারী দল খাদ থেকে যুবকের দেহ উদ্ধার করে।

জানা গেছে, মায়কোটির এক যুবক নবীন গাড়িতে করে তিলওয়াড়া থেকে অগস্ত্যমুনির দিকে যাচ্ছিলেন, হঠাৎ তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও এসডিআরএফের দল। এসডিআরএফ দল জানিয়েছে, তিলওয়াড়া থেকে অগস্ত্যমুনির দিকে যাওয়ার সময় যুবকের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যার কারণে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। উদ্ধারকারী দল ২০ মিটার খাদে নেমে যুবকের দেহ উদ্ধার করে। দেহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top