News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্যবসায়ীকে আক্রমণ করে তিন লক্ষ টাকা ছিনতাই, ঘটনায় আটক ২ সন্দেহভাজন যুবক
Image

ব্যবসায়ীকে আক্রমণ করে তিন লক্ষ টাকা ছিনতাই, ঘটনায় আটক ২ সন্দেহভাজন যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : রাবার ব্যবসায়ীর কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা মধুপুর জাম চৌমুহনী এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, ব্যবসায়ী হরিপদ সাহা দীর্ঘদিন ধরে রাবার ব্যবসার সঙ্গে জড়িত। শনিবার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। যদিও তার বাড়ি দোকান থেকে দেড়শো মিটার দূরত্বে। মাঝপথে মুখে কালো কাপড় বেঁধে তার পথ আটকায় ছিনতাইকারীরা। কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি আক্রমণ করে তার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। তিনি জানান তার ব্যাগে প্রায় তিন লক্ষ টাকা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মধুপুর থানার পুলিশ। যদিও সন্দেহজনকভাবে দুই যুবককে রাতেই আটক করেছে মধুপুর পুলিশ। যদিও পুলিশ এই ঘটনার বিস্তারিত বলতে নারাজ। তদন্তের বাহানায় মুখ খুলতে চাইছেন না পুলিশ আধিকারিকরা। উল্লেখ্য কিছুদিন পূর্বে গকুলনগরে রাস্তারমাথা এলাকার ছিনতাই কাণ্ডে কমলা সাগর বিধানসভার মিয়াপাড়া ও নতুন কলোনির ছয় ছিনতাইকারীকে আটক করেছিল বিশালগড় থানার পুলিশ। শনিবারের ছিনতাই কাণ্ডে এই ছিনতাইকারীরাই জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন তথ্যবিজ্ঞ মহল ।

Releated Posts

জিরানিয়া রেলস্টেশনে যাত্রী বিক্ষোভ, অবরোধে আটকে দুই ট্রেন

আগরতলা, ১৫ জুন: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে সোমবার সকালে জিরানিয়া রেলস্টেশনে বিক্ষোভে সামিল…

ByByTaniya Chakraborty Jun 15, 2026

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top