News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামাজিক অবক্ষয়ের আরও এক নজির, হাসপাতালের শয্যায় ছেলের অপেক্ষায় পিতা
Image

সামাজিক অবক্ষয়ের আরও এক নজির, হাসপাতালের শয্যায় ছেলের অপেক্ষায় পিতা

আগরতলা, ৭ অক্টোবর: সামাজিক অবক্ষয়ের আরও এক নজির নজরে এলো। হাসপাতালের শয্যায় ছেলের অপেক্ষায় বসে আছে পিতা। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। শারীরিক শক্তি হারিয়ে ছেলের কাছে বৃদ্ধ পিতা আজ শিশু সমান। কিন্তু ছেলে করছে না পিতার চিন্তা।

চিকিৎসকদের দাবি, সঙ্কটাপন্ন বৃদ্ধ বাবাকে হাসপাতালে রেখে চলে গেলেন পাষন্ড ছেলে। অসহায় পিতা রামরাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। অসহায় পিতার নাম সুকুমার ঘোষ। বয়স ৭৩। 

জানা যায়, শান্তির বাজার মহকুমার অন্তর্গত রামরাইবাড়ী এডিসি ভিলেজের বাসিন্দা সুকুমার ঘোষের শ্বাসকষ্ট হওয়ায় তার ছেলে বিরাজ ঘোষ পিতাকে নিয়ে রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। সুকুমার ঘোষকে তার ছেলে বিরাজ ঘোষ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রেখে চলে যায় বলে অভিযোগ। সুকুমার ঘোষের অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উনাকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন।রেফার করার পরেও সুকুমার ঘোষ রামরাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থেকে গেলো। কারন ছেলে হাসপাতালে বাবাকে দেখতে আর আসেনি। এতে করে চিকিৎসকরাও পরিবারের সাথে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হয়। পরবর্তী সময় এই বিষয়ে স্বাস্থ্য কেন্দ্র থেকে জোলাইবাড়ী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানানো হয়।

 এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানান হাসপাতালের একজন কর্তব্যরত চিকিৎসক জানান, সুকুমার ঘোষ সঠিক সময়ে সঠিক চিকিৎসা পরিষেবা না পেলে মৃত্যুর মুখে ঢলে পরতে পারেন।

Releated Posts

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top