News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এবারে বাজাজ ফাইনান্স-এর বিরুদ্ধে প্রতারনার অভিযোগ
Image

এবারে বাজাজ ফাইনান্স-এর বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর : এবারে প্রতারণার অভিযোগ উঠল শংকর চৌমুহনীর বাজাজ ফাইনান্স অফিসের বিরুদ্ধে। অভিযোগকারী দেবব্রত দাস। ঘটনাকে কেন্দ্র করে থানায় এফ আই আর করেছেন তিনি। ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

ঘটনার বিবরণে জানা গেছে,  দেবব্রত দাস ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আবেদন করেন। তখন উনি জানতে পারেন বাজাজ ফাইন্যান্সে উনার নামে নাকি আগে লোন নেওয়া আছে। তবে উনার বক্তব্য এমন কোনো লোন তিনি নেননি। তবে কিভাবে তার নামে লোন নেওয়া হল তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। তারপর উনি বাজাজ ফাইন্যান্সে এই বিষয়ে খোঁজ নিতে গেলে উনাকে এই বিষয়ে কোন তথ্য দিতে চান না অফিস কর্মীরা। উনাকে আজকাল করে ১০-১২ দিন ঘোরানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শেষ পর্যন্ত তিনি কোন উপায় না পেয়ে দুর্গা চৌমুনী থানাতে এই বিষয়ে একটি একটি এফআইআর দাখিল করেন। উনি এখন চাইছেন যারা এইসব কাজের সঙ্গে যুক্ত তাদের হাতে যাতে কোন সাধারণ মানুষ উনার মতন প্রতারিত না হয়। এখন দেখার পুলিশ এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহন করে।

Releated Posts

অবরোধের চাপে অবশেষে কাজ শুরু, কৈলাসহরের ডাকবাংলা-রাঙ্গাউটি সড়ক সংস্কারে উদ্যোগ

কৈলাসহর, ২৩ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের কাজ অবশেষে…

ByByReshmi Debnath Aug 23, 2026

তামাক বর্জনের বার্তা নিয়ে প্রান্তিক ক্লাবের দুর্গাপূজা, প্রাকৃতিক সাজে তৈরি হচ্ছে মণ্ডপ

আগরতলা, ২৩ আগস্ট: তামাক বর্জনের সামাজিক বার্তা নিয়ে এবছর দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার প্রান্তিক ক্লাব। রবিবার খুঁটি পুজোর…

ByByReshmi Debnath Aug 23, 2026

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top