News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গণ ধর্ষন মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও স্থানীয়দের
Image

গণ ধর্ষন মামলায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ অক্টোবর : গণধর্ষন মামলায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে আমতলী থানা ঘেরাও করল স্থানীয়রা।

ঘটনার বিবরণে প্রকাশ, কিছুদিন আগে গনধর্ষন মামলার অভিযোগ করা হল আমতলি থানায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত কয়েক মাস আগে বাইপাসে কলেজ ছাত্রী গণধর্ষণ ও টাকা উদ্ধার মামলায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছিল। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক বলে অভিযোগ।  সেই মামলার মূল অভিযুক্ত প্রসেনজিৎ পাল, সে এখনও গ্রেফতার হয়নি। সে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। তাই ধৃত ৩ যুবকের পরিজনরা এদিন আমতলী থানায় গিয়ে প্রসেনজিৎ পালকেও গ্রেফতারের দাবি জানান। তারা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেন পুলিশ মূল অভিযুক্তকে হাতের নাগালে পেয়েও তাকে গ্রেপ্তার করা হচ্ছেনা । যদিও পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করার আশ্বাস দিলে এলাকাবাসীরা থানা ঘেরাও মুক্ত করে। 

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top