News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় সাব জুনিয়র ফুটবলে শেষ ম্যাচে ৭ গোলে হেরে ফিরছে ত্রিপুরা

জাতীয় সাব জুনিয়র ফুটবলে শেষ ম্যাচে ৭ গোলে হেরে ফিরছে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর।।পরাজয় দিয়ে আসর শেষ করলো ত্রিপুরা। গোলরক্ষক অজয় সূত্রধরের দুর্বল গোল কিপিং এর খেসারত দিয়ে আসরের শেষ ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হলো ত্রিপুরা। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরমে অনুষ্ঠিত জাতীয় সাবজুনিয়র ফুটবল প্রতিযোগিতায়। বুধবার ওই রাজ্যের আর ডি টি ১ নং মাঠে অনুষ্ঠিত ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ৭-‌০ গোলে পরাজিত হয় ত্রিপুরা। বড় ব্যবধানে হারলেও প্রথমার্ধে তামিলনাড়ুকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলো ত্রিপুরা। প্রথমার্ধের শেষ মিনিটে অজয়ের ভুলে প্রথম গোল হজম করে ত্রিপুরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই অজয়ের ভুলে পর পর আরও দুটি গোল হজম করে রাজ্যদল। আর তাতেই মনোবল ভেঙ্গে যায় ত্রিপুরার ফুটবলারদের। ওই সুযোগটা কাজে লাগিয়ে তামিলনাড়ু বড় ব্যবধানে জয় পেয়ে যায়। খেলা শেষে হতাশ ত্রিপুরার কোচ টেলিফোনে বলেন,”প্রথম ৩ ম্যাচে ভালো খেললেও এদিন চূড়ান্ত অফফর্মে ছিলো গোলরক্ষক অজয়। ওর দুর্বল পারফরম্যান্সেই বড় ব্যবধানে হারতে হলো দলকে”। আসরে ৪ ম্যাচ খেলে ২ টিতে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থান পেলো ত্রিপুরা। মাত্র ৪ দিনের অনুশীলনে জাতীয় আসরে দুটি ম্যাচ জয় পাওয়া সহজ ব্যবপার নয়। অনিমেষ মনে করেন, কম করে ১৫ দিন যদি অনুশীলন করানোর সুযোগ পেতাম তাহলে আরও ভালো ফলাফল করতো। সঠিক প্রশিক্ষণ পেলে ওদের থেকে বেশ কয়েকজন ফুটবলার আগামীদিনে তারকা হয়ে উঠার ক্ষমতা রাখবে।‌‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top