News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালের ইস্তফা চেয়ে দিল্লিতে বিক্ষোভ বিজেপির, গৌতম বললেন তাঁরা শুধু মানুষকে বোকা বানিয়েছে
Image

কেজরিওয়ালের ইস্তফা চেয়ে দিল্লিতে বিক্ষোভ বিজেপির, গৌতম বললেন তাঁরা শুধু মানুষকে বোকা বানিয়েছে

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফা চেয়ে দিল্লিতে বিক্ষোভ দেখাল বিজেপি। বুধবার সকালে দিল্লিতে আম আদমি পার্টির দফতরের বাইরে বিক্ষোভ দেখান বিজেপি নেতা ও কর্মীরা। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের ইস্তফার দাবিতে সরব হন তাঁরা।

ঘটনাচক্রে বুধবার সকালে আবগারি নীতি মামলায় আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেজরিওয়াল ও তাঁর দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বিজেপি নেতা দুষ‍্যন্ত গৌতম বলেছেন, “তাঁরা শুধুমাত্র মানুষকে বোকা বানানোর কাজ করেছে। কোটি টাকার আবগারি নীতি কেলেঙ্কারি হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে। সমস্ত আলোচনা শুধুমাত্র তাঁর বাসভবনেই হয়েছিল।” আবার বিজেপি নেতা শেহজাদ পুনাওয়াল্লা বলেছেন, “আবগারি কেলেঙ্কারির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টি যে খারাপ কাজ করেছিল তা দিন দিন বেরিয়ে আসছে। এই পুরো কেলেঙ্কারিতে দু”জন ব্যক্তি অ্যাপ্রোভারের কাজ করেছে, তাদের মধ্যে একজন দীনেশ অরোরা… সঞ্জয় সিংয়ের সঙ্গে তার সরাসরি যোগাযোগ রয়েছে।”

Releated Posts

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্বজুড়ে এআই ঝুঁকির মধ্যেও শক্তিশালী অবস্থানে ভারত: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উন্নত অর্থনীতির দেশগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অতিমূল্যায়িত সম্পদের দরপতন হলে ভারত উপকৃত হতে পারে। এর…

ByByNews Desk Oct 3, 2026

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top