News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলনে নামবে কংগ্রেস: আশীষ কুমার সাহা
Image

পুর নিগমের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলনে নামবে কংগ্রেস: আশীষ কুমার সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: “সুশাসনের নামে রাজ্যে চলছে দুঃ শাসন। আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার মিলে শারদোৎসব লগ্নে সম্পদ কর ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধি সহ আগরতলা শহরে উচ্ছেদের কার্যকলাপ করে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এটা বর্তমান সরকারের স্বৈরাচারীপনা। এর বিরুদ্ধে আগামী দিন আন্দোলনে নামতে চলেছে প্রদেশ কংগ্রেস।” রবিবার পোষ্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন, পিসিসি সভাপতি আশিস কুমার সাহা। বিদ্যুৎ নিগমের অতিরিক্ত মাশুল বৃদ্ধি, পুর নিগমের সম্পত্তিকর বৃদ্ধি এবং সর্বশেষে হকার উচ্ছেদের তীব্র বিরোধীতা করেন আশীষ কুমার সাহা এদিন। তিনি বলেন বিদ্যুৎ উদ্বৃত্ত রাজ্যে পিক আওয়ারে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে সচল না রেখে বহিঃরাজ্যে বিদ্যুৎ বিক্রি করছে নিগম। লোডশেডিং-র জগৎ -এ ভোক্তাদের ফিরে যেতে হয়েছে। এর উপর গুনতে হচ্ছে অতিরিক্ত মাশুল। পাহাড় প্রমান দুর্নীতির কারনে বিদ্যুৎ নিগম লাভ থেকে লোকসানে পৌঁছে গেছে। এর বিরুদ্ধে তদন্ত করার দাবী জানায় প্রদেশ কংগ্রেস। অবিলম্বে বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবী জানানো হয়েছে এদিন কংগ্রেসের তরফে।
সম্পদকর বৃদ্ধি করেছে পুর নিগম। তার তীব্র বিরোধীতা করে প্রত্যাহার করারও দাবী জানায় কংগ্রেস।পুনঃবাসনের ব্যবস্থা না করে রোজগার নষ্ট করে দিচ্ছে পুর নিগম। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিৎ। তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।
তিনি আরো বলেন, ভেন্ডারের ব্যবসায়ীদের জন্য কোন ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করে শহরে এই ধরনের উচ্ছেদ চালিয়েছে নিগম কর্তৃপক্ষ। আসন্ন শারদ উৎসবে এই গরিব অংশের মানুষ যোগ দান করবেন। কিন্তু তার আগেই তাদের নিঃস্ব করে দিয়েছে নিগম কর্তৃপক্ষ।  কিন্তু দেশের কোন মেট্রোপলিটন সিটি নেই যেখানে কোন ভেন্ডার নেই। সুতরাং শহর পরিষ্কারের নাম করে নিগম কর্তৃপক্ষের এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করা সঠিক হয়নি। তাই নিগম কর্তৃপক্ষের উদ্দেশ্যে কংগ্রেসের দাবি অবিলম্বে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার। অন্যথায় আগামী দিনে জনগণকে সঙ্গে নিয়ে শক্তিশালী আন্দোলন সংগঠিত করার হুশিয়ারী দেন পিসিসি সভাপতি আশিস সাহা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর সহ অন্যান্য নেতৃত্ব।
______

Releated Posts

দেবজ্যোতির মর্মান্তিক মৃত্যুর পর জগন্নাথ দিঘিতে গঙ্গা পূজা, ১০৮ কলসি গোমতীর জল অর্পণ

উদয়পুর, ১৩ সেপ্টেম্বর: গত ৬ সেপ্টেম্বর উদয়পুরের জগন্নাথ দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় উদয়পুর ডন…

ByByReshmi Debnath Sep 13, 2026

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top