News Flash

  • Home
  • বিদেশ
  • আরও একটি বোমা হামলা পাকিস্তানে, নিহত ৫
Image

আরও একটি বোমা হামলা পাকিস্তানে, নিহত ৫

ইসলামাবাদ, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ারের হাঙ্গুর দোয়াবা থানার এলাকার একটি মসজিদে দুটি আত্মঘাতী বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। শুক্রবার এ বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ারের তথ্যমন্ত্রী ফিরোজ জামাল। ধ্বংসস্তূপের নিচে আটকে ৩০ থেকে ৪০ জন ।

এক বিবৃতিতে তথ্যমন্ত্রী ফিরোজ জামাল বলেন, দুই আত্মঘাতী বোমা হামলাকারী একটি গাড়িতে এসে মসজিদের প্রবেশদ্বারে পুলিশ অফিসারদের প্রতিরোধের সম্মুখীন হয়। একজন হামলাকারী মসজিদের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়, অন্যজন মসজিদের ভেতরে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিহত হন।

জামাল আরও বলেন, হামলার সময় পুলিশের দুই কর্মকর্তাও আহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক মসজিদের ভেতর থেকে মুসল্লিদের সরিয়ে নিয়ে যায়। পুলিশ কঠোর প্রতিরোধ গড়ে না তুললে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

এদিকে, হাঙ্গু জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) নিসার আহমেদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথম বিস্ফোরণটি থানার প্রবেশপথে ঘটে এবং পরে ঘটনাস্থলে বেশ কিছু লোক জড়ো হয়। কয়েক মিনিট পরে, থানার চত্বরে অবস্থিত একটি মসজিদের ভেতরে আরেকটি বিস্ফোরণ ঘটে।

ডিপিও আহমেদ বলেন, জুমার খুতবা চলাকালে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের মসজিদের ছাদ ধসে পড়ে। ৩০ থেকে ৪০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার খবর পাওয়া গেছে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top