News Flash

  • Home
  • খেলা
  • তিন গোলে ফ্রেন্ডসকে হারিয়ে লিগ শীর্ষের লক্ষ্যে এগিয়ে চলো
Image

তিন গোলে ফ্রেন্ডসকে হারিয়ে লিগ শীর্ষের লক্ষ্যে এগিয়ে চলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। অপরাজয়ের ধারা অক্ষুণ্ন রাখার মধ্য দিয়ে আলাদা একটা বিশেষত্ব রয়েছে। তিন বা ততোধিক গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে হারাতে পারলে এগিয়ে চলো সংঘ লীগ তালিকার শীর্ষে উঠে আসবে। এগিয়ে চলো সংঘের সামনে অবশ্য এই লক্ষ্যটাও রয়েছে। আগামীকাল শেষ লীগের ম্যাচ রয়েছে ফ্রেন্ডস ইউনিয়নের বিপক্ষে। অবনমনের তেমন কোন শঙ্কা নেই ফ্রেন্ডস ইউনিয়নের মধ্যে। অপরদিকে এগিয়ে চলো সংঘও তেমন কোনও ঝুঁকি নিতে রাজি নয়। রাফ অ্যান্ড টাফ খেলে ফুটবলারদের চোট বাড়িয়ে সুপার লিগের খেলা বারোটা বাজানোর ইচ্ছে তাদের নেই। তবে লক্ষ্য থাকবে অপরাজয়ের সাধ ধরে রাখার। লীগ তালিকায় প্রায় শেষের দিকে থাকা দল ফ্রেন্ডস ইউনিয়নের কাছে সুপার ফোর অধরা হলেও এগিয়ে চলো সংঘ কিন্তু কিছুতেই হালকা ভাবে নিতে নারাজ। মাঠে ভালো খেলার পাশাপাশি সাফল্য অর্জনের লক্ষ্যেই এগিয়ে চলো সংঘের খেলোয়াড়রা নিজেদের শেষ লীগ অর্থাৎ অষ্টম ম্যাচে আগামীকাল মাঠে নামবে। পক্ষান্তরে ফ্রেন্ডস ইউনিয়ন দলও অবনমন রুখতে পেরেছে, তাও গোল ব্যবধানের নিরিখে। সেটাই তাদের কাছে এখন বড় বিষয়। তবে মাঠে এক, দুই গোলের ব্যবধানে অঘটন ঘটানোর মতো সুপ্ত ইচ্ছাও রয়েছে তাদের মধ্যে। লীগের অন্তিম ম্যাচ হলেও দর্শকরা কিন্তু ভালো খেলা দেখার লক্ষ্যে অনেকেই এখন মাঠমুখো হচ্ছেন। আগামীকালও এগিয়ে চলো, ফ্রেন্ডস ইউনিয়নের অসম লড়াই কেমন হয়, তাই এখন দেখার বিষয়। দর্শকরাও মাঠে আসবেন বলে ক্রীড়া মহলের ধারণা।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top