News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীতে পদযাত্রা
Image

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীতে পদযাত্রা

আগরতলা , ২৭ সেপ্টেম্বর : ২৭ শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস দিনটিকে সামনে রেখে পর্যটন দপ্তরের উদ্যোগে আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের থেকে পদযাত্রা উদ্বোধন করেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন এছাড়াও পদযাত্রায় উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ইউ কে চাকমা পর্যটন দপ্তরের অধিকর্তা ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এদিন পদযাত্রাটি উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পথ ঘুরে হেরিটেজ পার্ক গিয়ে সমাপ্তি হয়েছে।

এদিন সুশান্ত চৌধুরী বলেন, পর্যটন বান্ধব রাজ্য সরকার। অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য ত্রিপুরায় পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তাঁর কথায় , পর্যটনের ঐতিহ্য সম্পর্কে সচেতন করা এবং পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে রাজ্যের কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি রাজ্যের ও দেশের অর্থনীতিতে পর্যটনের অবদান সম্পর্কে জনসাধারণকে অবহিত করাই আজকের এই পদযাত্রার মূল উদ্দেশ্য।

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top