News Flash

  • Home
  • দিনের খবর
  • বিগত ৩০ দিনে ভারতের কূটনীতি নতুন উচ্চতায় পৌঁছেছে : প্রধানমন্ত্রী মোদী
Image

বিগত ৩০ দিনে ভারতের কূটনীতি নতুন উচ্চতায় পৌঁছেছে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): বিগত ৩০ দিনে ভারতের কূটনীতি এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিকেলে দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত জি-২০ ইউনিভার্সিটি কানেক্ট ফিনালে-তে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গত ৩০ দিনে ভারতের কূটনীতি নতুন উচ্চতায় পৌঁছেছে। জি-২০- এর আগে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রচেষ্টায় ৬টি নতুন দেশ ব্রিকস-এ যোগ দিয়েছে।”

প্রধানমন্ত্রীর কথায়, “ভারত জি-২০ ইভেন্টকে যে উচ্চতায় নিয়ে গিয়েছে তা দেখে বিশ্ব অবাক। কিন্তু আমি মোটেও অবাক হই না। কারণ আপনাদের মত তরুণ শিক্ষার্থীরা যদি অনুষ্ঠানকে সফল করার দায়িত্ব নেন, তাহলে অবশ্যই সফল হবেন।”
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি গত ৩০ দিনের সংক্ষিপ্ত বিবরণ দিতে চাই। এই বিবরণ আপনাদের নতুন ভারতের গতি এবং স্কেল বুঝতে সাহায্য করবে। ২৩ আগস্ট সবাই ভারতের মুন মিশনের সাফল্যের জন্য প্রার্থনা করছিল… সমগ্র বিশ্ব ভারতের কণ্ঠস্বর শুনেছিল, “ভারত চাঁদে পৌঁছেছে।” সেই দিনটি জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। মুন মিশনের সাফল্যের পরপরই, ভারত নিজস্ব সৌর মিশন শুরু করেছিল। গত ৩০ দিনে ভারতের কূটনীতি নতুন উচ্চতায় পৌঁছেছে।”

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচন: প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপিকে কটাক্ষ প্রশান্ত কিশোরের

পাটনা, ১১ জুলাই (আইএএনএস): বিহারের আসন্ন বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রথমবার ভোটের ময়দানে নামতে চলা জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Jul 11, 2026

সিদ্ধিবিনায়ক মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে একনাথ শিন্ডেকে তীব্র আক্রমণ বিরোধীদের

মুম্বই, ১১ জুলাই : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শনিবার তীব্র ভাষায় আক্রমণ করল বিরোধী শিবির, বিশেষ করে শিবসেনা…

ByBySandeep Biswas Jul 11, 2026

কৃষকদের ঐক্যের জয়, ঋণ মকুব প্রকল্পের শর্ত প্রত্যাহারে মহারাষ্ট্র সরকার: দাবি রোহিত পাওয়ারের

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : মহারাষ্ট্র সরকারের পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকার ঋণ মকুব প্রকল্প-এর বিতর্কিত শর্ত প্রত্যাহারের সিদ্ধান্তকে কৃষকদের…

ByBySandeep Biswas Jul 11, 2026

দেরিতে বিয়ে হলে ধর্ষণের ঘটনা বাড়ে, মন্তব্য ঘিরে বিতর্ক; মৌলানা রশিদির পাশে এনসিপি-এসপি নেতা নাসিম সিদ্দিকি

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদির দেরিতে বিয়ে এবং ধর্ষণ প্রসঙ্গে…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top