News Flash

Image

করিমগঞ্জের লঙ্গাই নদীতে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার ইচা‌বি‌লে

বাজা‌রিছড়া (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার বাজা‌রিছড়া থানাধীন কটাম‌ণি‌ এলাকার লঙ্গাই নদীর জ‌লে ডু‌বে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার হয়েছে প্রায় ১২ ঘণ্টা পর। আজ সোমবার ভোর সা‌ড়ে চারটা নাগাদ ঘটনাস্থল থে‌কে প্রায় দেড় কি‌লো‌মিটার দূরে ইচা‌বিল শিবম‌ন্দির সংলগ্ন নদীর তীরে শিশু‌টির লাশ উদ্ধার হয়েছে। প‌রে পু‌লি‌শ গিয়ে মৃত‌দেহটি উদ্ধার করে ময়না তদ‌ন্তের জন্য ক‌রিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় গোটা এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে।

রবিবার বিকাল প্রায় চারটা নাগাদ বাজা‌রিছড়া থানাধীন উত্তর তেজপুর গ্ৰামের বাসিন্দা জনৈক জামাল উদ্দিনের ছয় বছর বয়সি মেয়ে সাদিকা বেগম লঙ্গাই নদীর জ‌লে ডু‌বে নি‌খোঁজ হয়েছিল। সাদিকা স্থানীয় স্কু‌লের কে‌জি টু-র ছাত্রী ছিল। গতকাল বিকালে শিশু‌টি খেলাধুলার পর তার সহপাঠী‌দের সঙ্গে বা‌ড়ির প‌শ্চিম পা‌ড়ের লঙ্গাই নদী‌তে স্নান কর‌তে গে‌লে জ‌লে ত‌লি‌য়ে যায়। সে বাড়ি আসছে না দেখে প‌রিবা‌রের লোকজন বহু খোঁজাখুঁজি ক‌রে ব্যর্থ হ‌য়ে পু‌লি‌শকে অবগত করেন।

খবরের ভিত্তিতে বাজা‌রিছড়া থানার ওসি ইনস্পেক্টর দীপক দা‌সের তৎপরতায় এবং পু‌লিশ সুপা‌রের সুপা‌রি‌শে ও জেলাশাস‌কের ‌নি‌র্দেশে রা‌তেই সাদিকাকে উদ্ধার করতে নামা‌নো হয় এস‌ডিআরএফ‌কে। গভীর রাত পর্যন্ত শিশু‌টির কোনও সন্ধান পায়নি এসডিআরএফ। এদিকে চরম উৎকণ্ঠায় ছি‌লেন শিশু‌টির প‌রিবা‌রের লোকজন।

অবশেষে পরের দিন আজ সোমবার ভোরে ‌শিশু‌টির নিথর দেহ উদ্ধার হয়েছে। এতে বুকফাঁটা কান্নায় ভেঙে প‌ড়ে‌ছেন তার মা বাবা সহ আত্মীয় স্বজন।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top