News Flash

Image

ফের চুরি কান্ড বিশালগড়ে 

আগরতলা, ২২ সেপ্টেম্বর।। বিশালগড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। গতকাল রাতেও শাসকদলের মেম্বারের বাড়ি সহ একই রাতে চার বাড়িতে দুঃসাহসিক চুরি কান্ড সংঘটিত করে চোরের দল। ঘটনা চড়িলামে। চুরির ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। পরিবারের লোকজনরা জানিয়েছেন, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তারা লক্ষ্য করেন ঘরের দরজা খোলা। ঘর থেকে নগদ টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। ঘটনা প্রত্যক্ষ করে পরিবারের লোকজনরা হতভম্ব হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজনরাও ওই বাড়িতে এসে ভিড় জমান। খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া টাকা-পয়সা জিনিসপত্র উদ্ধার করা কিংবা চোরদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে এলাকার জনমনে সংশয় ক্রমশ বাড়ছে। এলাকাবাসীরা জানিয়েছেন প্রতিরাতেই কোনো না কোনো বাড়িতে চোরের দল হাত সাফাই করছে। রাত্রিকালীন এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে। এসব চুরির ঘটনায় নেশাখোর যুবকরা জড়িত থাকতে পারে বলেও অনেকেই আশঙ্কা করছেন। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top